logo
প্রবাসের খবর

অনিয়মিত বেতন দেওয়া কোম্পানির বিরুদ্ধে কুয়েত সরকারের কঠোর হুঁশিয়ারি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ নভেম্বর ২০২৪
Copied!
অনিয়মিত বেতন দেওয়া কোম্পানির বিরুদ্ধে কুয়েত সরকারের কঠোর হুঁশিয়ারি
প্রতীকী ছবি: সংগৃহীত

যেসব কোম্পানি অনিয়মিত বেতন দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কুয়েত সরকার। সম্প্রতি বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় এমনটি জানান কুয়েতের উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী ফাহাদ আল ইউসুফ।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে আল ইউসুফ কোম্পানিগুলোর প্রতিনিধিদের পরামর্শ শোনেন। বৈঠকে তিনি নিশ্চিত করেছেন যে, কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত লঙ্ঘনকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তিনি বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়, যা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে।

বৈঠকে কুয়েতের উপ-প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের মজুরি প্রদানে বিলম্ব হলে তাদের ধর্মঘটে যেতে প্ররোচিত করে, যার ফলে কাজ ব্যাহত হয়।

কোম্পানিগুলো যাতে সরকারি নির্দেশাবলী মেনে চলে এবং নিয়মিতভাবে শ্রমিকদের বেতন দেয়, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ পরিদর্শন জোরদার করার পরিকল্পনা করেছে বলেও বৈঠকে জানান আল ইউসুফ। বলেন, নিয়ম না মানার কোম্পানিগুলোর বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে কুয়েতের মোট জনসংখ্যা ৪৯ লাখ। যার মধ্যে ৩৩ লাখই প্রবাসী।সম্প্রতি কুয়েত সরকার জানায়, তাদের দেশে সরকারি ও বেসরকারি খাতে কর্মীর সংখ্যা ২১ লাখ।

আরও দেখুন

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”

৬ ঘণ্টা আগে

সময়সীমা শেষ হওয়ার আগে কাগজপত্রবিহীন অভিবাসীদের আবেদন করতে উৎসাহ দিচ্ছে স্পেনের এনজিওগুলো

সময়সীমা শেষ হওয়ার আগে কাগজপত্রবিহীন অভিবাসীদের আবেদন করতে উৎসাহ দিচ্ছে স্পেনের এনজিওগুলো

সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে এনজিওগুলো এখনো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাওয়া অভিবাসীদের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ দেওয়ার কার্যক্রম জোরদার করেছে। স্পেনে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ অনানুষ্ঠানিকভাবে কাজ করেন এবং বৈধ বসবাসের অনুমতি পেতে অনেক ক্ষেত্রেই এক বছরেরও বেশি সময় লাগে।

৭ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আজ ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিকল্পনা তুলে ধরবেন

যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আজ ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিকল্পনা তুলে ধরবেন

বার্নহ্যাম প্রধানমন্ত্রী হলে গত এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হবেন। লেবার পার্টির অনেকের বিশ্বাস, ভোটারদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন এবং নাইজেল ফারাজের অভিবাসনবিরোধী রিফর্ম ইউকে পার্টির উত্থান মোকাবিলায় বার্নহ্যামের ব্যক্তিত্ব ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই সবচেয়ে কার্যকর হতে পারে।

১২ ঘণ্টা আগে

বিইটি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়তে যাচ্ছেন সর্বকনিষ্ঠ উপস্থাপক ড্রস্কি

বিইটি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়তে যাচ্ছেন সর্বকনিষ্ঠ উপস্থাপক ড্রস্কি

ড্রস্কি বলেন, “ছোটবেলা থেকেই বিইটি অ্যাওয়ার্ডস দেখে বড় হয়েছি। আমার আগে যেসব কিংবদন্তি কৌতুক অভিনেতা এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তারা মানদণ্ড অনেক উঁচুতে নিয়ে গেছেন। সেই ইতিহাসের অংশ হতে পারাটা আমার জন্য গর্বের। তবে মঞ্চে আমি আমার নিজস্ব ধরনের কমেডিই নিয়ে আসব।”

১ দিন আগে