বিডিজেন ডেস্ক

কুয়েতে পবিত্র শবে মেরাজ উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সিভিল সার্ভিস কমিশন। আজ সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী সোমবার কুয়েতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। তবে ছুটি শুরু হবে বৃহস্পতিবার থেকে। কুয়েতের মন্ত্রিসভা বাসিন্দাদের সুবিধার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে।
এসময়ের মধ্যে সমস্ত সরকারি দপ্তর এবং প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আগামী রোববার থেকে কুয়েতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত কার্যক্রম শুরু হবে। অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদানকারী অন্যান্য সংস্থাগুলোকেও জনস্বার্থের কথা মাথায় রেখে তাদের ছুটি নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পবিত্র শবে মেরাজের রাতে রাসূল হজরত মুহাম্মদ (সা.) মক্কার মসজিদুল আল হারাম থেকে মসজিদ আল আকসা হয়ে ঊর্ধ্ব আকাশে গমন করেন। এ রাতে তিনি জান্নাত এবং জাহান্নাম ঘুরে দেখেন।
আল্লাহ তার প্রিয় নবী রাসূল সা. কে এদিন ঊর্ধ্ব আকাশে ডেকে নেন। এবং তার সঙ্গে কথা বলেন। এদিন পুরস্কার স্বরূপ তাকে পাঁচ ওয়াক্ত নামাজ দেওয়া হয়।
হিজরি ক্যালেন্ডারের ২৬ রজবের দিবাগত রাতে পালিত হয় শবে মেরাজ। এ দিনটি মুসলিমদের কাছে অধিক পবিত্র রাত হিসেবে গণ্য। বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা এদিন রাতে ইবাদাত বন্দেগির মধ্যে কাটান।

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।
ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।