logo
প্রবাসের খবর

মক্কায় চালু হলো পবিত্র কোরআন জাদুঘর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ মার্চ ২০২৫
Copied!
মক্কায় চালু হলো পবিত্র কোরআন জাদুঘর

সৌদি আরবের পবিত্র শহর মক্কার হেরা সাংস্কৃতিক বিভাগে খোলা হয়েছে কোরআন জাদুঘর। মক্কার উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল আব্দুলআজিজ সম্প্রতি এই জাদুঘরটির উদ্বোধন করেন।

স্থানীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কোরআন যে মুসলিমদের জন্য দিকনির্দেশনা সেটির ওপর আলোকপাত করা হয়েছে এই জাদুঘরে। এই জাদুঘরে আছে কোরআনের বিরল কিছু পান্ডুলিপি, ঐতিহাসিক কপি।

এছাড়া ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (রা.)-এর আমলের কোরআনের ছবিও এখানে সংগৃহীত আছে। সঙ্গে আছে কিছু প্রাচীন পাথর। যেগুলোতে কোরআনের আয়াত খোদাই করা আছে। এছাড়া জাদুঘরটিতে কোরআন শরীফ অবতীর্ণ হওয়া, এটি সংরক্ষণের ইতিহাস বর্ণনা করা ডিসপ্লে রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এই বিষয়গুলো স্থানীয় ও পর্যটকদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

৬৭ হাজার মিটার জায়গাজুড়ে তৈরি হেরা সাংস্কৃতিক বিভাগে মক্কা ও ইসলামের ইতিহাস বর্ণনা সংক্রান্ত বিভিন্ন বিষয় আছে। যারা এ সংক্রান্ত বিষয় জানতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এছাড়া সেখানে গিয়ে সাধারণ মানুষ হেরা গুহাতেও যেতে পারবেন। যেখানে মহান আল্লাহ তায়ালা শেষ নবী হজরত মোহাম্মদ (সা.)-এর ওপর কোরআন অবতীর্ণ করেছিলেন।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৩ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১০ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১২ দিন আগে