আতিকুর রহমান শুভ, সিডনি থেকে

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির হার্স্টভিল সিভিক থিয়েটারে সম্প্রতি ‘ডায়েরির পাতা থেকে’ অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন শিল্পী নিজাম উদ্দিন উজ্জ্বল। তাঁর গানের ডালিতে ছিল নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, হারানো দিনের বাংলা গান, আধুনিক বাংলা গান, ঠুমরি, গজল ও দেশের গান। সবই তিনি গেয়েছেন অনবদ্য দক্ষতায় ও আত্মনিবেদনে।
অনুষ্ঠানটি আয়োজনে ছিল সিডনি মিউজিক ক্লাব। আমন্ত্রিত সুধীজন, শিল্পী ও সংগীতপ্রেমী শ্রোতাদের অংশগ্রহণে পুরো পরিবেশ যেন রূপ নেয় এক বৃহৎ মিলনমেলায়। বাদ্যযন্ত্রে সঙ্গ দেন প্রতিশ্রুতিশীল শিল্পীরা—সোহেল খান, সুবীর গুহ, নীলাদ্রি চক্রবর্তী, ইয়াসির পারভেজ ও শাহরিয়ার। প্রায় ২০০ দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন উজ্জ্বল ও তাঁর সহশিল্পীদের পরিবেশনা।
যান্ত্রিক গোলযোগের কারণে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হলেও দর্শকেরা ধৈর্য ধরে অপেক্ষা করেন। শুরুতেই উজ্জ্বল পরিবেশন করেন নজরুলের বিখ্যাত ঠুমরি ‘কেন কাঁদে পরাণ কি বেদনায় কারে কহি’। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী’ ও ‘ভালোবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে’— দুটি গান মিলিয়ে তিনি উপস্থাপন করেন চমৎকার একটি মেডলি, যেখানে শ্রোতারাও কণ্ঠ মিলিয়ে গান করেন।

এরপর এক এক করে পরিবেশন করেন— ‘কোয়েলিয়া গান থামা এবার’, ‘জীবনানন্দ হয়ে সংসারে আমি’, ‘আমার আঁধার ঘরে শুধু দোলে তোমার স্মৃতির দোলনা’, ‘আমাকে পুড়িয়ে তুমি মেটেনি সাধ কিছুতে’, ‘আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি’, ‘পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো’ ও ‘যেভাবে বাঁচি বেঁচে তো আছি জীবনের মাঝামাঝি’—এর মতো গানগুলো। বিরতির আগের শেষ গানটি ছিল সদ্যপ্রয়াত লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীনকে শ্রদ্ধা জানিয়ে পরিবেশিত— ‘এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা–সুরমা নদী তটে’।
প্রথমার্ধে শিল্পী গেয়েছেন নিজের পছন্দের গান, আর দ্বিতীয়ার্ধে পরিবেশন করেছেন শ্রোতাদের অনুরোধের গান। ওপার বাংলার জনপ্রিয় ধ্রুপদী গান ও গজলের পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায়, শচীন দেব বর্মণ, অখিলবন্ধু ঘোষ, জগজিৎ সিং, বেগম আখতার, রশিদ খান ও মেহেদি হাসানের বিখ্যাত গানও শোনান তিনি। গানের মাঝে তিনি গল্পের মতো করে গানের পটভূমি ও অর্থ বিশ্লেষণ করেছেন, যা শ্রোতারা গভীর আগ্রহে উপভোগ করেন।

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে নির্মাণাধীন শক্তিশালী ধাতব বিম দিয়ে তৈরি এ বাঁধ সান ডিয়েগো থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। তবে যেসব স্থানে এর প্রয়োজন নেই বলে কর্তৃপক্ষ মনে করছে, তেমন কিছু নির্দিষ্ট এলাকায় দেয়াল নির্মাণ করা হবে না।
বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।” তবে বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তাহলে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেওয়া হবে।
এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।