বিডিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশে কুয়েতে অস্বাভাবিক শৈত্যপ্রবাহে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। দেশটির কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
কুয়েতের আবহাওয়া দপ্তর জানায়, গ্রাম এবং মরুভূমিতে দিনে ঠান্ডা ও রাতে তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ শৈত্যপ্রবাহ চলতে পারে।
আবহাওয়া দপ্তরের পরিচালক ধরার আল আলীর জানান, দেশটিতে একটি বর্ধিত উচ্চচাপ বলয়ের প্রভাবে ঠান্ডা ও শুষ্ক বায়ু আসছে। বায়ুমণ্ডলের ওপরের শীতল হওয়ার সঙ্গে উত্তর-পশ্চিমের হালকা থেকে মাঝারি বাতাস মিলিত হয়ে এমন অস্বাভাবিক তাপমাত্রা তৈরি হয়েছে। কুয়েতের সালমি স্টেশনে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঠান্ডা থেকে বাঁচতে বাসিন্দাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কুয়েতের আবহাওয়া দপ্তর।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।