logo
প্রবাসের খবর

সৌদিতে ভ্যাটের অর্থ ফেরত পাবেন পর্যটকেরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ নভেম্বর ২০২৪
Copied!
সৌদিতে ভ্যাটের অর্থ ফেরত পাবেন পর্যটকেরা
শ্রম আইনে কর্মীদের জন্য ইতিবাচক বদল আনছে সৌদি আরব।

সৌদি আরবে আগামী বছর থেকে মূল্য সংযোজন করের (ভ্যাট) অর্থ ফেরত পাবেন পর্যটকেরা। স্থানীয় সংবাদমাধ্যম সাবাকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদির যাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ এই ব্যবস্থার বাস্তবায়ন তত্ত্বাবধান করবে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। তাদের লক্ষ্য ২০২৫ সালে দেশটিতে ১২ কোটি ৭০ লাখ পর্যটককে আনা। ধারণা করা হচ্ছে, এতে পর্যটন খাত থেকে ৩৪৬ দশমিক ৬ বিলিয়ন রিয়াল রাজস্ব আদায় করতে পারবে সৌদি।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, কোনো পণ্য কেনার পর পর্যটকরা ভ্যাটের অর্থ ফেরত চাইতে পারবেন।

সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি সরকার। এর আগে গত বছর সৌদি আরবের মধ্য দিয়ে ভ্রমণ করা যাত্রীদের জন্য বিনামূল্যে ট্রানজিট ভিসা পরিষেবা চালু করেছে দেশটির সরকার।

এ ট্রানজিট ভিসায় মক্কায় পবিত্র ওমরাহ পালনের সুযোগও থাকছে। এছাড়াও এ ভিসা দিয়ে মদিনায় মসজিদে নববী পরিদর্শন ও দেশটির অভ্যন্তরে ভ্রমণের পাশাপাশি যে কোনো পর্যটন ইভেন্টে যোগদান করা যায়।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১১ দিন আগে