logo
প্রবাসের খবর

ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের কী ‘গোপন সতর্কবার্তা’ দিল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ অক্টোবর ২০২৪
Copied!
ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের কী ‘গোপন সতর্কবার্তা’ দিল
ইরানের আবাদান তেল পরিশোধনাগার। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে ‘গোপন সতর্কবার্তা’ দিয়েছে ইরান। সংশ্লিষ্ট দেশগুলোর একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশগুলো হলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডান।

সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলা হয়েছে, ইরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে এই বলে সতর্ক করে দিয়েছে যে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে যেন তাদের কোনো সহযোগিতা বা সমর্থন না থাকে।

ইরান ১ অক্টোবর ইসরায়েলে ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এরপর থেকেই ইসরায়েল ইরানের এই হামলার প্রতিশোধ নেওয়ার কথা বলে আসছে। দুই দেশের মধ্যে এই উত্তেজনার মধ্যেই এ খবর প্রকাশিত হলো। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, তেহরান ‘গোপন কূটনৈতিক চ্যানেলে’ দেশগুলোর কাছে এই বার্তা পাঠিয়েছে।

ইরানের হামলার পর ইসরায়েলি কর্মকর্তারা যখন ইরানের পারমাণবিক স্থাপনা এবং তেল অবকাঠামোর ওপর ধ্বংসাত্মক প্রতিশোধমূলক হামলার পক্ষে ওকালতি করছেন, তখন যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া সীমিত রাখতে এবং একটি বিস্তৃত যুদ্ধ এড়াতে চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এমনটা হলে যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

ইসরায়েল ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান সংঘাত জ্বালানি সমৃদ্ধ পারস্য উপসাগরীয় রাষ্ট্রগুলোকে তাদের নিজস্ব তেল স্থাপনার নিরাপত্তা ব্যাপারে উদ্বিগ্ন করে তুলেছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, সম্ভাব্য যেকোনো ভুল পদক্ষেপ বা সংঘাতের বৃদ্ধি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও বাহিনীকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে, যা এক অনিশ্চিত ফলাফল বয়ে আনতে পারে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা অবস্থান করছে এমন একাধিক দেশের কর্মকর্তারা ওয়ালস্ট্রিট জার্নালকে বলেছেন, তাদের দেশ যুক্তরাষ্ট্রের প্রশাসনকে জানিয়েছে যে, তারা ইরানের বিরুদ্ধে ইসরায়েলি কোনো আক্রমণের ক্ষেত্রে তাদের সামরিক অবকাঠামো বা আকাশসীমা ব্যবহার করতে দিতে চায় না। বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক পৃথক প্রতিবেদনে রয়টার্সও বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সবাই ওয়াশিংটনকে জানিয়েছে, তারা ইরানে আক্রমণের ক্ষেত্রে ইসরায়েলি যুদ্ধবিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না।

এদিকে, তেহরানের সরকারি মহলের একটি সূত্র রুশ সংবাদমাধ্যম আরটিকে জানিয়েছে, ইরান নিজেকে রক্ষা করতে ও ইসরায়েলের যেকোনো সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রতিশোধ নিতে সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এই প্রতিক্রিয়া হবে ‘আনুপাতিক এবং দেশীয় ও আন্তর্জাতিক নিয়মের ভিত্তিতে।’

সূত্রটি বলেছে, ইসরায়েল যদি ইরানের তেল অবকাঠামোকে টার্গেট করে হামলা চালায় তাহলে তেহরান দেশটির তেল শোধনাগারে হামলার মাধ্যমে জবাব দেবে। বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক স্থাপনার মতো অন্য অবকাঠামোতে হামলা হলে একইভাবে ইসরায়েলের সংশ্লিষ্ট স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাবে তেহরান।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬