logo
প্রবাসের খবর

সাবস্টেশনে আগুন, লন্ডনের হিথরো বিমানবন্দর বন্ধ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ মার্চ ২০২৫
Copied!
সাবস্টেশনে আগুন, লন্ডনের হিথরো বিমানবন্দর বন্ধ
ছবি: পিক্সাবের সৌজন্যে

একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার কারণে আজ শুক্রবার যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

জানা যায়, আগুন লাগা সাবস্টেশনটি থেকে হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সাবস্টেশনে ভয়াবহ আগুনের কারণে বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

বিমানবন্দরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনের কারণে বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের যাত্রী ও সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য হিথরো বিমানবন্দর ২১ মার্চ রাত ৯টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের বিমানবন্দরে না আসতে পরামর্শ দেওয়া হচ্ছে। তথ্যের জন্য বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করা করতে বলা হচ্ছে। এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

হিথরো বিমানবন্দরের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন অগ্নিনির্বাপক কর্মীরা। এই অবস্থায় যাত্রীদের কোনো অবস্থাতেই এখানে (বিমানবন্দরে) আসা উচিত নয়।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১১ দিন আগে