logo
প্রবাসের খবর

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তানের রাতভর গোলাগুলি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ মে ২০২৫
Copied!
কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তানের রাতভর গোলাগুলি
ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় বুধবার ফাইটার জেট ভূপাতিত হওয়ার পর ওই এলাকা ঘিরে রাখে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনারা বুধবার রাতভর একে অপরের দিকে গোলাবর্ষণ ও গুলি বিনিময় করেছে।

খবর বার্তা সংস্থা এএফপির।

আজ বৃহস্পতিবার (৮ মে) ভারতীয় সেনাবাহিনীকে উদ্ধৃত করে এএফপি জানায়, ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সারারাত ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অফ কন্ট্রোল) হালকা অস্ত্র ও কামানের গোলা বিনিময় হয়েছে।

এর আগে বুধবার পারমাণবিক অস্ত্রধারী দেশ ২টির মধ্যে দুই দশকের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে ওঠে। এদিন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।

ভারত দাবি করেছে, বুধবারের হামলায় তারা পাকিস্তানের ৯টি 'সন্ত্রাসী শিবির' ধ্বংস করেছে। এর দুই সপ্তাহ আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করে, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ভারতের হামলার 'প্রতিশোধ' নেওয়া হবে।

এদিকে বুধবারের হামলায় মোট ৪৩ জনের মৃত্যুর খবর দিয়েছে ভারত ও পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, ভারতের হামলায় তাদের দেশে ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে, নয়াদিল্লি জানায় পাকিস্তানের গোলাবর্ষণে তাদের অন্তত ১২ জন নিহত হয়েছে।

তবে, সীমান্তে সর্বশেষ এই সহিংসতার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, 'গত রাতে... পাকিস্তান সেনাবাহিনীর পোস্টগুলো কুপওয়ারা, বারামুল্লা, উরি এবং জম্মু ও কাশ্মীরের আখমুর এলাকার বিপরীতে এলওসিজুড়ে বিনা প্ররোচনায় হালকা অস্ত্র ও কামান থেকে গোলাগুলি করে।' বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় সেনাবাহিনী এর 'উপযুক্ত জবাব' দিয়েছে।

মঙ্গলবার রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ব নেতারা উভয় দেশকে উত্তেজনা প্রশমনের জন্য চাপ দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, 'আমি তাদের থামতে দেখতে চাই।'

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৃহস্পতিবার নয়াদিল্লিতে তাঁর ভারতীয় প্রতিপক্ষ এস জয়শঙ্করের সঙ্গে দেখা করার কথা রয়েছে। এর কয়েকদিন আগে তিনি পাকিস্তান সফর করেন। তেহরান দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে।

আরও পড়ুন

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

২ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৫ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

৯ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

৯ দিন আগে