logo
প্রবাসের খবর

ইরানে চলমান বিক্ষোভে নিহত অন্তত ৩৫, আটক ১২০০

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ জানুয়ারি ২০২৬
Copied!
ইরানে চলমান বিক্ষোভে নিহত অন্তত ৩৫, আটক ১২০০
ইরানের মানচিত্র। ছবি: সংগৃহীত

ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জনে দাঁড়িয়েছে।

আমেরিকাভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস বরাতে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজ।

সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৯ জন বিক্ষোভকারী, চারজন শিশু এবং ইরানের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য রয়েছেন। এ ছাড়া, এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে এ পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে।

ইরানের ভেতরে থাকা একটি কর্মী নেটওয়ার্কের তথ্যের ওপর নির্ভর করে হতাহতের সংখ্যার এ প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি। এই সংস্থাটি অতীতের অস্থির পরিস্থিতিতেও তুলনামূলকভাবে নির্ভুল তথ্য দিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স, যাকে দেশটির আধা–সামরিক বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ বলে ধারণা করা হয়, তারা সোমবার গভীর রাতে জানায়, বিক্ষোভে প্রায় ২৫০ জন পুলিশ সদস্য এবং গার্ডের স্বেচ্ছাসেবী বাসিজ বাহিনীর ৪৫ জন সদস্য আহত হয়েছেন।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১০ দিন আগে