logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় অবৈধ ৫১ বাংলাদেশি আটক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ অক্টোবর ২০২৪
Copied!
মালয়েশিয়ায় অবৈধ ৫১ বাংলাদেশি আটক
প্রতীকী ছবি

মালয়েশিয়ার একটি কারখানায় অবৈধভাবে কাজ করতে গিয়ে আটক হয়েছেন ৫১ বাংলাদেশিসহ ১৩৮ অভিবাসী। তারা মালয়েশিয়ায় ঘুরতে গিয়ে সোশ্যাল ভিজিট পাস ব্যবহার করে দেশটির সেলাঙ্গর রাজ্যের একটি কারখানায় কাজ করছিলেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম সেকশন ইউ-৮-এর একটি কারখানায় অভিযান চালিয়ে ১৩৮ অভিবাসীকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে বাংলাদেশের ৫১, চীনের ৬, ইন্দোনেশিয়ার ২২, নেপালের ৩১, মিয়ানমারের ১৮, পাকিস্তানের ৫, ভারতের ৪ এবং শ্রীলঙ্কার একজন নাগরিক রয়েছেন।

আরও দেখুন

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৪১ মিনিট আগে

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।

২ ঘণ্টা আগে

ইসরায়েল-লেবানন চুক্তি যুদ্ধ শেষ করার বদলে অচলাবস্থা আরও পাকাপোক্ত হতে পারে, বিশ্লেষকদের অভিমত

ইসরায়েল-লেবানন চুক্তি যুদ্ধ শেষ করার বদলে অচলাবস্থা আরও পাকাপোক্ত হতে পারে, বিশ্লেষকদের অভিমত

লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের লেবানিজ গবেষক ফাওয়াজ গেরগেস বলেন, চুক্তিটি ‘জন্মের আগেই মৃত’ এবং কাঠামোগতভাবে ত্রুটিপূর্ণ। কারণ এটি এমন একটি শর্তের ওপর নির্ভর করছে, যা বাস্তবে পূরণ করা অসম্ভব।

২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”

২ দিন আগে