বিডিজেন ডেস্ক

জীবন শঙ্কায় আত্মগোপনে রয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার। গাজা যুদ্ধ বিরতির জন্য নিয়োজিত কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গেও যোগাযোগ করছেন না তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যম এন১২-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুদ্ধবিরতির আলোচনায় সংশ্লিষ্ট কাতারি কর্মকর্তারা জানান, তারা বিশ্বাস করেন সিনওয়ার জিম্মিদের সঙ্গে আছেন। সাম্প্রতিক ইসরায়েলি টার্গেট কিলিংয়ের কারণে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।
কর্মকর্তারা বলেন, সিনওয়ার বর্তমানে আমাদের সাথে যোগাযোগ করছে না। তিনি উধাও হয়ে গেছেন। ইসরায়েল একের পর এক হামাস নেতা হত্যা করায় যুদ্ধবিরতি আরও চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন কাতারের কর্মকর্তারা।
এদিকে ইসরায়েল দাবি করছে, তারা সিনওয়ারকেও হত্যা করতে পারত। তবে জিম্মিদের কথা মাথায় রেখেছে তাকে হত্যা করা হয়নি। এর আগে অবশ্য সিনওয়ারের মৃত্যুর গুঞ্জন উঠেছিল। ওই ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছিল তেল আবিব।
ইরানের প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানে গিয়ে তেহরানের অতি সুরক্ষিত এলাকায় এ বছরের জুলাই মাসে নিহত হন সাবেক হামাসপ্রধান ইসমাইল হানিয়া। এরপর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করা হয়।
ধারণা করা হয়,সিনওয়ারই গত বছর হামাসের ইসরায়েলের হামলা পরিকল্পনা করেছিলেন।
গাজায় হামাস নির্মূলের নামে ৪২ হাজারের বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছে ৯৬ হাজারের বেশি ফিলিস্তিনি। এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে অনেকের মরদেহ।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।