logo
প্রবাসের খবর

২০২৪ সালে মসিজদে কুবায় প্রায় ২ কোটি মুসল্লির আগমন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ নভেম্বর ২০২৪
Copied!
২০২৪ সালে মসিজদে কুবায় প্রায় ২ কোটি মুসল্লির আগমন

চলতি বছরের শুরু থেকে গত অক্টোবর পর্যন্ত সৌদি আরবের মদিনার মসজিদে কুবায় ১ কোটি ৯০ লাখেরও বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

এতে বলা হয়, মদিনার কুবা মসজিদে ২০২৪ সালের শুরু থেকে বিপুলসংখ্যক মুসল্লি ইবাদত করেছেন। এখানে আগত মুসলিমরা অসাধারণ সব সেবা পেয়ে থাকেন। আধ্যাত্মিক অভিজ্ঞতা বাড়াতে এ মসজিদে নামাজ আদায় করে থাকেন তারা। মসজিদে কুবার রয়েছে ১৪০০০ বর্গমিটার সুসজ্জিত চত্বর।

এ মসজিদে বয়স্ক ও প্রতিবন্ধীদের যাতায়াতের জন্য সার্বক্ষণিক ৬টি বিশেষ বাহন ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদ ও তার আশপাশের এলাকাগুলোতে ৮০০০ বর্গমিটার নতুন কার্পেটিং করা হয়েছে। ৯৮০০০ লিটার জমজম পানির মজুত ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ১৫০০টি লাইটিং ইউনিট যুক্ত করা হয়েছে, যা ভিজ্যুয়াল শৈলিকে অসাধারণ করে তুলে। এ কারণেই মসজিদে কুবা অনন্য একটি জায়গা।

বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.) নবুওয়াত পাওয়ার পর কুবা মসজিদটি নির্মাণ করেন। এটি ইসলামের প্রথম মসজিদ। মসজিদে হারাম, মসজিদে নববী আর মসজিদে আকসার পরই মসজিদে কুবার সম্মান ও ফজিলত। এ মসজিদের আলোচনা কোরআনে করা হয়েছে।

কুবা মসজিদে বর্তমানে একটি ঐতিহাসিক সম্প্রসারণ প্রকল্প পরিচালিত হচ্ছে । এটি মসজিদের প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় সম্প্রসারণ প্রকল্প।

এই সম্প্রসারণ শেষে, মসজিদটির আয়তন হবে ৫০০০০ বর্গমিটার, যাতে প্রায় ৬৬০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এটি বর্তমান ধারণক্ষমতার দশগুণ বেশি।

আরও দেখুন

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মোহাম্মদ হীরামন (৬০) এবং তার ছেলে নাজমুল রোবেল (৩০)। তারা সপরিবার নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন। অপরজন হলেন—নড়াইলের ফাহিম আলিম (২৭)।

৫ দিন আগে

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহার ৬ দিনের সরকারি ছুটি অনুমোদন

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহার ৬ দিনের সরকারি ছুটি অনুমোদন

আরব আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এর আগের দিন আরাফাত দিবস। অর্থাৎ দিনটিতে হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

৬ দিন আগে

টরন্টোয় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান যুবকের মৃত্যু

টরন্টোয় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান যুবকের মৃত্যু

টরন্টো পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত রোববার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ৩টা ৫ মিনিটের দিকে ডেনফোর্থ অ্যাভিনিউ ও বাইং অ্যাভিনিউ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় আহনাফকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৬ দিন আগে

ভূমধ্যসাগরে আবার নৌকাডুবি: নিখোঁজ অন্তত ৭০, বাংলাদেশিসহ উদ্ধার ৩২

ভূমধ্যসাগরে আবার নৌকাডুবি: নিখোঁজ অন্তত ৭০, বাংলাদেশিসহ উদ্ধার ৩২

জীবিতরা জানিয়েছেন, সমুদ্রের আবহাওয়া ছিল অত্যন্ত বৈরী। কয়েক ফুট উঁচু ঢেউয়ের আঘাতে যাত্রার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নৌকায় পানি ঢুকতে শুরু করে। লিবীয় জলসীমার ভেতরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নৌকাটি। জীবন বাঁচাতে অনেকেই সাগরের হিমশীতল পানিতে ঝাঁপ দেন।

৭ দিন আগে