বিডিজেন ডেস্ক

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যাদুর্গতদের সহায়তায় কনসার্ট করেছে কানাডার অটোয়াভিত্তিক চারটি ব্যান্ড।
কানাডার অটোয়ার আলগনকুইন কমন্স থিয়েটারে শনিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় ‘অপার্থিবের আবছা নীল কণা-লাইভ’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করা হয়।
এতে অটোয়াভিত্তিক ব্যান্ড অপার্থিব, বিদ্রোহী, গহীন ও ম্যান অন বাইক অংশ নেয়।
কনসার্টের সহযোগী হিসেবে ছিল মিউজিশিয়ানদের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘গেট আপ স্ট্যান্ড আপ’।
কনসার্টে অপার্থিব ব্যান্ডের নতুন অ্যালবাম ‘আবছা নীল কণা’ উন্মোচনও করা হয়। এ ছাড়া অনুষ্ঠানের সব ভেন্যু এবং টেকনিক্যাল খরচ বহন করেছে প্রিন্স মর্টগেজ টিম ডমিনিয়ন লেন্ডিং সেন্টারস ন্যাশনাল।
কনসার্টে ‘বাঙাল’, ‘রূপকথা’ ‘সাগরের প্রণয়’, ‘তুমি নেই’, ও ‘যোদ্ধা’সহ বেশ কয়েকটি গান পরিবেশন করে অপার্থিব।
কনসার্টের উদ্যোক্তা অপার্থিব ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকালিস্ট সালেহিন চৌধুরী জানান, এ কনসার্টের উপার্জিত প্রায় দুই লাখ টাকা প্রথমে শেরপুরের বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে।
তিনি আরও জানান, কনসার্টটি এখনো লাইভ স্ট্রিমিং করা হচ্ছে এবং এর থেকে উপার্জিত আয়ও বর্ণার্তদের সহায়তার জন্য ব্যয় করা হবে।
অনুষ্ঠান ও লাইভ স্ট্রিমের অংশগ্রহণকারীরা সরাসরি অঙ্কুর ইন্টারন্যাশনালের মাধ্যমে দান করতে পারবেন, যা এই সহায়তা প্রচেষ্টার আরও প্রসার ঘটাবে।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।