logo
প্রবাসের খবর

ভারী বৃষ্টিতে মক্কায় আকস্মিক বন্যা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ অক্টোবর ২০২৪
Copied!
ভারী বৃষ্টিতে মক্কায় আকস্মিক বন্যা
মরুভূমিতে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা। ছবি: ফ্রিপিক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় স্থানীয় সময় বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির প্রভাবে মক্কা ও আশপাশের অঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে বৃষ্টির তীব্রতার বিষয়টি ফুটে উঠেছে। বৃষ্টির আগে সেসব এলাকায় ধূলিঝড় হয়। এতে করে বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা হ্রাস পায়।

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র তাদের পূর্বাভাসে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছিল। বিশেষ করে মক্কা, জিজান, আসির, আল বাহা এবং মদিনায় বন্যা ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবারের এই ভারী বৃষ্টির পর মক্কার নিম্নাঞ্চল ও উপত্যকাগুলোতে আকস্মিক বন্যা দেখা দেয়।

পুরো বিশ্বের মতো মধ্যপ্রাচ্যেও এবার দেখা যাচ্ছে বিরূপ আবহাওয়া। অঞ্চলটির বিভিন্ন জায়গায় অস্বাভাবিক বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। মরু অঞ্চলে কম বৃষ্টিপাত হলেও সেসব জায়গায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে আফ্রিকান দেশ মরক্কোর সাহারা মরুভূমিতে গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো বন্যা দেখা গেছে। সাহারায় বন্যার বিষয়টি একটি বিরল ঘটনা।

আরও দেখুন

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৬ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

৮ দিন আগে

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

৮ দিন আগে