logo
প্রবাসের খবর

সীমান্তে নতুন নিয়ম: কানাডিয়ান ভ্রমণকারীদেরও ছবি তুলবে আমেরিকা

মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে২৯ অক্টোবর ২০২৫
Copied!
সীমান্তে নতুন নিয়ম: কানাডিয়ান ভ্রমণকারীদেরও ছবি তুলবে আমেরিকা
ছবি: সংগৃহীত

এখন থেকে আমেরিকায় প্রবেশ বা দেশত্যাগের সময় কানাডিয়ানসহ সব বিদেশি নাগরিকের ছবি তোলা বাধ্যতামূলক হতে যাচ্ছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) নতুন এক নীতিমালা ঘোষণা করেছে, যা আগামী ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে। তবে এটি পুরোপুরি বাস্তবায়নে কয়েক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নতুন এই নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার একটি ব্যাপক বায়োমেট্রিক ডেটাবেইজ তৈরি করতে চায়। এতে মুখের ছবি ও মুখ শনাক্তকরণ (facial recognition) প্রযুক্তির মাধ্যমে ভ্রমণকারীদের তথ্য যাচাই করা হবে। ছবিটি আমেরিকার সরকারের ডেটাবেজে থাকা আগের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে। প্রয়োজনে আঙুলের ছাপ (fingerprints) নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এসব তথ্য সর্বোচ্চ ৭৫ বছর পর্যন্ত সংরক্ষণ করা হতে পারে বলে জানানো হয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, এই পদক্ষেপটি মূলত সন্ত্রাসবাদ দমন, ভুয়া নথি ব্যবহার রোধ এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশে অবস্থানকারীদের শনাক্তে সহায়তা করবে। বর্তমানে আমেরিকার বিমানবন্দরগুলোতে আংশিকভাবে এই বায়োমেট্রিক সিস্টেম চালু আছে। এবার তা আরও বিস্তৃত পরিসরে, বিশেষ করে স্থলবন্দর পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে নতুন এই নিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কানাডিয়ান সিভিল লিবার্টিজ অ্যাসোসিয়েশন (সিসিএলএ)। সংস্থাটির নির্বাহী পরিচালক হাওয়ার্ড স্যাপার্স বলেন, ‘এই ব্যাপক মুখ শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার অত্যন্ত অনুপ্রবেশমূলক এবং গোপনীয়তার জন্য হুমকিস্বরূপ। বায়োমেট্রিক তথ্য অত্যন্ত সংবেদনশীল এবং সর্বোচ্চ নিরাপত্তা সুরক্ষা প্রয়োজন।’

বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন যে, এই প্রযুক্তি প্রায়ই ভুল শনাক্ত করে, বিশেষত বর্ণভিত্তিক বা অশ্বেতাঙ্গ ভ্রমণকারীদের ক্ষেত্রে।

এ ছাড়া, নতুন নীতিতে একটি পুরোনো ছাড় তুলে নেওয়া হয়েছে—আগে ১৪ বছরের নিচে ও ৭৯ বছরের বেশি বয়সী ভ্রমণকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ থেকে অব্যাহতি ছিল।

এবার সেই নিয়ম বাতিল করা হয়েছে। আমেরিকার মতে, এর ফলে শিশুদের রেকর্ড ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক অবস্থার সঙ্গে যুক্ত করা সম্ভব হবে, যা মানবপাচার রোধ ও সন্ত্রাসী সংযোগ শনাক্তে সহায়ক হবে।

প্রসঙ্গত, একই ধরনের নীতি ২০২১ সালেও প্রস্তাব করা হয়েছিল, তবে গোপনীয়তা নিয়ে উদ্বেগের কারণে তা তখন স্থগিত করা হয়। এবার নতুন করে প্রস্তাবিত এই নীতির বিষয়ে ২৬ নভেম্বর পর্যন্ত জনমত (public comments) নেওয়া হবে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১১ দিন আগে