logo
প্রবাসের খবর

ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের আওতায় ক্লেমোরে স্ট্রিট লাইব্রেরির উদ্বোধন

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৯ অক্টোবর ২০২৫
Copied!
ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের আওতায় ক্লেমোরে স্ট্রিট লাইব্রেরির উদ্বোধন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের আওতায় ক্লেমোরে উদ্বোধন করা হয়েছে ১৯ নম্বর ‘স্ট্রিট লাইব্রেরি’। এই কমিউনিটি উদ্যোগটি পাঠাভ্যাস, জ্ঞানবিনিময় ও সামাজিক সংযোগ বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৪টায় এই স্ট্রিট লাইব্রেরির উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে স্থানীয় বাসিন্দা, কাউন্সিল প্রতিনিধি এবং কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Street Library 2

এই ‘লিটল লাইব্রেরি’ প্রকল্পটি ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের বৃহত্তর কমিউনিটি সাক্ষরতা কর্মসূচির অংশ, যার লক্ষ্য—স্থানীয় বাসিন্দাদের বই পড়ার অনুপ্রেরণা দেওয়া এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করা।

Street Library 3

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ ও আশিকুর রহমান অ্যাশ, এনডিসি অ্যালামনাই সভাপতি সাইমন হোসেন, লেখক গ্লেন কোসার, মিনা স্কানদারি, কমিউনিটি নেতা মো. শফিকুল আলম, গামা আবদুল কাদির, ড. মো. সিরাজুল হক, লি নিনহ্যাম, আল-ফয়সাল কলেজ, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের প্রতিনিধিসহ আরও অনেকে।

অনুষ্ঠানের সফল আয়োজন ও উষ্ণ আতিথেয়তার জন্য মরতেজা ইব্রাহিমিকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

Street Library 4

লাইব্রেরির নান্দনিক সজ্জা ছিল অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ, যা সৃজনশীলভাবে সম্পন্ন করেছে আল-ফয়সাল কলেজের প্রতিভাবান শিক্ষার্থীরা। তাদের এই অবদানের জন্য কলেজ প্রধান সোনালি লুথরাকে ধন্যবাদ জানানো হয়। যিনি শিক্ষা ও কমিউনিটি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Street Library 5

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এ-বি স্ট্রিট লাইব্রেরির সভাপতি কামাল পাশা ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অ্যাশ সকল অতিথি, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রতিটি নতুন লাইব্রেরি জ্ঞানের আলো ছড়ানোর এক একটি প্রদীপ। বইয়ের মাধ্যমে আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে মানুষ পড়বে, শিখবে এবং একে অপরের সঙ্গে যুক্ত হবে।

ক্যাম্বেলটাউন অঞ্চলে ক্রমবর্ধমান সংখ্যক স্ট্রিট লাইব্রেরি শুধু বই পড়ার সংস্কৃতিই নয়, বরং কমিউনিটির বন্ধন ও মানবিক সম্পর্ককেও মজবুত করে তুলছে। ম্যাকআর্থার অঞ্চলে কমিউনিটি সাক্ষরতা ও সামাজিক সংযোগ বৃদ্ধির পথে এ-বি স্ট্রিট লাইব্রেরি আরেকটি মাইলফলক।

আরও দেখুন

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৭ ঘণ্টা আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

৩ দিন আগে

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

৩ দিন আগে