logo
প্রবাসের খবর

মুর্শিদাবাদে নবাব সিরাজউদ্দৌলার সম্পত্তি রক্ষায় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ মার্চ ২০২৫
Copied!
মুর্শিদাবাদে নবাব সিরাজউদ্দৌলার সম্পত্তি রক্ষায় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের
নবাব সিরাজউদ্দৌলা। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে নবাব সিরাজউদ্দৌলার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বৃহস্পতিবার (৬ মার্চ) ৩ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের।

নজরদারির অভাবে ভাগীরথীর গর্ভে তলিয়ে যাচ্ছে মুর্শিদাবাদে নবাব সিরাজউদ্দৌলার সম্পত্তি। এ নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে।

ওই মামলাতেই আর্কিওলজি বিভাগের একজন, হেরিটেজ বিভাগের একজন এবং মুর্শিদাবাদের একজন জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়ে ৩ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে আদালত। হাইকোর্ট সূত্রের খবর, কমিটির সদস্যরা এখন থেকে নবাবের সম্পত্তির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন, স্থানটি পরিদর্শন করবেন এবং ৬ মাসের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেবেন।

বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার সম্পত্তি রয়েছে মুর্শিদাবাদে। রক্ষণাবেক্ষণের অভাবে সেই সম্পত্তি ভাগীরথীতে তলিয়ে যাচ্ছে। অথচ তা রক্ষা করার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ। এ বিষয়েই মামলা যায় হাইকোর্টে।

ওই মামলাতেই বৃহস্পতিবার হেরিটেজ রক্ষার প্রশ্নে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এ প্রসঙ্গে রাইটার্স বিল্ডিং নিয়েও রাজ্যের পদক্ষেপ জানতে চায় আদালত।

প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, ‘হেরিটেজের জায়গায় বড় বড় হাইরাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। পুরনো ইতিহাস রক্ষার পরিবর্তে তা ভেঙে ফেলা হচ্ছে!’ একই সঙ্গে বিচারপতি বলেন, ‘যেকোনো কিছু ভেঙে ফেলা খুব সহজ। ৪৮ ঘণ্টায় ভেঙে ফেলতে পারবেন। কিন্তু ফেরাতে পারবেন না।’

সূত্র: দ্য ওয়াল

আরও দেখুন

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১৮ ঘণ্টা আগে

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ শেষ হবে: আমেরিকা

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ শেষ হবে: আমেরিকা

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে নির্মাণাধীন শক্তিশালী ধাতব বিম দিয়ে তৈরি এ বাঁধ সান ডিয়েগো থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। তবে যেসব স্থানে এর প্রয়োজন নেই বলে কর্তৃপক্ষ মনে করছে, তেমন কিছু নির্দিষ্ট এলাকায় দেয়াল নির্মাণ করা হবে না।

১ দিন আগে

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।” তবে বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তাহলে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেওয়া হবে।

৩ দিন আগে

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

এক ‍বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

৩ দিন আগে