logo
প্রবাসের খবর

প্রবাসীদের থাকার জন্য সেরা শহর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ ডিসেম্বর ২০২৪
Copied!
প্রবাসীদের থাকার জন্য সেরা শহর
জুরিখ। ছবি: সংগৃহীত

চাকরি কিংবা পড়াশোনা করার জন্য দেশের বাইরে যেতে চান অনেকে। তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভাবনার বিষয় হয়ে উঠে, কোন দেশে নিরাপদে থাকা যাবে। কিংবা কোন শহর থাকার জন্য ভালো। এ হিসেবে প্রতি বছর সেরা শহরের একটি তালিকা করে মার্চার। এবার এ তালিকায় শীর্ষে রয়েছে সুইজারল্যান্ডেরজুরিখ

সংবাদমাধ্যম ইউরোনিউজ বলছে, গত বছর এ তালিকায় প্রথম ছিল অস্ট্রিয়ার ভিয়েনা। এবার ভিয়েনাকে টেক্কা দিল জুরিখ। তালিকায় এবার দ্বিতীয় হয়েছে জেনেভা।

এরপর রয়েছে যথাক্রমে ডেনমার্কের কোপেনহেগেন, নিউজিল্যান্ডের অকল্যান্ড, নেদারল্যান্ডসের আমস্টারডাম, জার্মানির ফ্রাংকফুর্ট, কানাডার ভ্যাঙ্কুবার, সুইজারল্যান্ডের বার্ন, সুইজারল্যান্ডের বাসেল।

জুরিখ তালিকায় প্রথমে থাকার কারণ এর চমৎকার জনসেবা। এ শহরে অপরাধ নেই বললেই চলে। এখানে সাংস্কৃতিক কার্যক্রমও দারুণ। এ শহরের অবকাঠামোও টেকসই ও নান্দনিক।

জুরিখের যাতায়াতও বেশ আধুনিক। এখান থেকে সিউল, সাংহাই, ওয়াশিংটন ও টরোন্টোতে ফ্লাইট রয়েছে। এ ছাড়া দেশটিতে ভ্রমণকারীদের জন্যও বিভিন্ন সুবিধা দিয়ে থাকে জুরিখ।

২৪১টি শহরের এ তালিকায় শেষের দিকে প্রথম সুদানের খার্তুম। এ ছাড়া নিচের দিকে রয়েছে যথাক্রমে ইরাকের বাগদাদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানের বানহুই, ইয়েমেনের সানা ও হাইতির পোর্ট–অব–প্রিন্স।

আরও দেখুন

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”

২১ ঘণ্টা আগে

সময়সীমা শেষ হওয়ার আগে কাগজপত্রবিহীন অভিবাসীদের আবেদন করতে উৎসাহ দিচ্ছে স্পেনের এনজিওগুলো

সময়সীমা শেষ হওয়ার আগে কাগজপত্রবিহীন অভিবাসীদের আবেদন করতে উৎসাহ দিচ্ছে স্পেনের এনজিওগুলো

সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে এনজিওগুলো এখনো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাওয়া অভিবাসীদের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ দেওয়ার কার্যক্রম জোরদার করেছে। স্পেনে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ অনানুষ্ঠানিকভাবে কাজ করেন এবং বৈধ বসবাসের অনুমতি পেতে অনেক ক্ষেত্রেই এক বছরেরও বেশি সময় লাগে।

১ দিন আগে

যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আজ ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিকল্পনা তুলে ধরবেন

যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আজ ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিকল্পনা তুলে ধরবেন

বার্নহ্যাম প্রধানমন্ত্রী হলে গত এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হবেন। লেবার পার্টির অনেকের বিশ্বাস, ভোটারদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন এবং নাইজেল ফারাজের অভিবাসনবিরোধী রিফর্ম ইউকে পার্টির উত্থান মোকাবিলায় বার্নহ্যামের ব্যক্তিত্ব ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই সবচেয়ে কার্যকর হতে পারে।

১ দিন আগে

বিইটি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়তে যাচ্ছেন সর্বকনিষ্ঠ উপস্থাপক ড্রস্কি

বিইটি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়তে যাচ্ছেন সর্বকনিষ্ঠ উপস্থাপক ড্রস্কি

ড্রস্কি বলেন, “ছোটবেলা থেকেই বিইটি অ্যাওয়ার্ডস দেখে বড় হয়েছি। আমার আগে যেসব কিংবদন্তি কৌতুক অভিনেতা এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তারা মানদণ্ড অনেক উঁচুতে নিয়ে গেছেন। সেই ইতিহাসের অংশ হতে পারাটা আমার জন্য গর্বের। তবে মঞ্চে আমি আমার নিজস্ব ধরনের কমেডিই নিয়ে আসব।”

২ দিন আগে