বিডিজেন ডেস্ক

গত বুধবার (১৫ জানুয়ারি) রাতে মুম্বাইয়ে নিজ বাসায় হামলার শিকার হন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান। আর তখন থেকেই শুরু হয়েছে হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান।
প্রশ্ন উঠেছে, মুম্বাইয়ের বান্দ্রার মতো নিশ্ছিদ্র নিরাপদ এলাকাতে মাঝরাতে কে এই নবাবের প্রাসাদে ঢুকে হামলা চালাল? এ নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশের ৭টি দল। শুরুতে একজনকে গ্রেপ্তার করলেও পরবর্তীতে বলা হয়—সে হামলাকারী না।
খবর হিন্দুস্থান টাইমস বাংলার।
এবার দ্বিতীয় ব্যক্তি হিসেবে মহারাষ্ট্র থানা আটক করেছে মোহাম্মাদ শরিফুল ইসলাম শাহজাদকে। আর এই শরিফুল ইসলামকে নিয়েই শুরু হয়েছে জল ঘোলা হওয়া।
মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন শরিফুল একজন বাংলাদেশি। তাঁর ভারতীয় বৈধ কোনো কাগজপত্র নেই। তাঁর বিভিন্ন জিনিসপত্র ঘেটে প্রাথমিকভাবে তাঁকে বাংলাদেশি বলেই মনে করছে ভারতের পুলিশ।
এরইমধ্যে শরিফুলের বিরুদ্ধে এজাহার দাখিল করেছে পুলিশ। এতে তার বয়স ৩০ উল্লেখ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শরিফুল ৫-৬ মাস আগে মুম্বাইতে এসেছিলেন। এরপর ভারতের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে আবার দিন ১৫ আগে বান্দ্রা এলাকায় আসেন। এখানে তিনি বিজয় দাস নামে নিজের পরিচয় দিয়েছিলেন। তাঁর নামবদল থেকে শুরু করে অন্য কাগজপত্র কোনোটাই বৈধ না বলে দাবি ভারতীয় পুলিশের।
১৫ জানুয়ারি মাঝরাতে সাইফের অ্যাপার্টমেন্টে হামলা করে একজন। সাইফ তাকে থামাতে গেলে দুজনার মধ্যে ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে হামলাকারী সাইফের শরীরের ৫ জায়গায় ছুরিকাঘাত করে। বর্তমানে তিনি লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।