logo
প্রবাসের খবর

টরন্টোয় জমকালো আয়োজনে বিআরসি গালা নাইট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ ডিসেম্বর ২০২৫
Copied!
টরন্টোয় জমকালো আয়োজনে বিআরসি গালা নাইট

কানাডার অন্টারিও প্রদেশের রাজধারী টরন্টোয় বাংলাদেশি রিয়েল্টরদের সংগঠন বাংলাদেশি রিয়েল্টরস ইন কানাডার (বিআরসি) বার্ষিক আয়োজন ‘বিআরসি গালা নাইট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় টরন্টোর ব্রাইটন কনভেনশন সেন্টারে জমকালো এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শহরের আমন্ত্রিত সুধীবর্গ, রিয়েল্টরদের পরিবারের সদস্যরা অংশ নেন।

আড্ডা, নাচ–গান আর পারস্পরিক সৌহার্দ বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি ভিন্নমাত্রা নেয়। বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

গালা নাইটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে স্কারবোরো সাউথ ওয়েস্ট নির্বাচনী এলাকার এমপিপি বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম ও সিটি কাউন্সিলর পার্থি কান্দিভেল।

জনপ্রিয় উপস্থাপক অজন্তা চৌধুরী জমকালো এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।

Gala Night 2

স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক রিয়েল্টর মনির ইসলাম। কর্মকর্তা শান দে আহ্বায়ক মনির ইসলাম এবং নতুন পরিচালকদের পরিচয় করিয়ে দেন।

ওয়ালি ইসলাম বিআরসির স্কলারশিপ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এবং পরিচালকেরা বিজয়ীদের হাতে স্কলারশিপ তুলে দেন।

ডলি বেগম তার বক্তব্যে বাংলাদেশি রিয়েল্টরদের পেশাদারত্ব এবং কানাডার রিয়েল এস্টেট মার্কেটে তাদের ভুমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশি কানাডিয়ান রিয়েল্টররা ব্যবসার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটিকে মূলধারায় শক্তভাবে দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন।

মনির ইসলাম কমিউনিটি ও কানাডার মূলধারায় বিআরসির ভূমিকা তুলে ধরে বলেন, বাংলাদেশি কানাডিয়ান রিয়েল্টররা পেশাদারত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। বিআরসির মাধ্যমে তারা রিয়েল্টরদের পাশাপাশি বাড়ির ক্রেতাদের স্বার্থ সংরক্ষণকেও প্রাধান্য দিচ্ছেন।

অনুষ্ঠানে ‘বিআরসি গালা নাইট ২০২৫’–এর মূল স্পন্সর ব্যারিস্টার সূর্য চক্রবর্তীও বক্তব্য দেন।

পরে ডলি বেগম ও পার্থি কান্দিভেল ব্যারিষ্টার সূর্য চক্রবর্তীর হাতে ক্রেস্ট তুলে দেন।

Gala Night 3

বিআরসি গালা নাইটের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথি শিল্পী হিসেবে এতে সংগীত পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী প্রতীক হাসান ও সুমনা গাঙ্গুলি। এর আগে নতুন প্রজন্মের ব্যান্ড শিল্পী ফাবিয়ান চৌধুরী গান পরিবেশন করেন। নৃত্যশিল্পী বিন্দি একক এবং তাপস দেব ও নয়ন যৌথভাবে নৃত্য পরিবেশন করেন।

সাংস্কৃতিক পর্বে শিল্পীদের যন্ত্রাংশে সহায়তা করে যথাক্রমে রুপতনু শর্মা, রনি পালমার, আবির, ঝলক, শুভ, রিজভি, মোহন প্রমুখ।

পুরো অনুষ্ঠানটি দর্শক শ্রোতাদের ব্যাপক প্রশংসা অর্জন করে। বিজ্ঞপ্তি

আরও দেখুন

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”

১৮ ঘণ্টা আগে

সময়সীমা শেষ হওয়ার আগে কাগজপত্রবিহীন অভিবাসীদের আবেদন করতে উৎসাহ দিচ্ছে স্পেনের এনজিওগুলো

সময়সীমা শেষ হওয়ার আগে কাগজপত্রবিহীন অভিবাসীদের আবেদন করতে উৎসাহ দিচ্ছে স্পেনের এনজিওগুলো

সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে এনজিওগুলো এখনো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাওয়া অভিবাসীদের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ দেওয়ার কার্যক্রম জোরদার করেছে। স্পেনে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ অনানুষ্ঠানিকভাবে কাজ করেন এবং বৈধ বসবাসের অনুমতি পেতে অনেক ক্ষেত্রেই এক বছরেরও বেশি সময় লাগে।

১৯ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আজ ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিকল্পনা তুলে ধরবেন

যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আজ ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিকল্পনা তুলে ধরবেন

বার্নহ্যাম প্রধানমন্ত্রী হলে গত এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হবেন। লেবার পার্টির অনেকের বিশ্বাস, ভোটারদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন এবং নাইজেল ফারাজের অভিবাসনবিরোধী রিফর্ম ইউকে পার্টির উত্থান মোকাবিলায় বার্নহ্যামের ব্যক্তিত্ব ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই সবচেয়ে কার্যকর হতে পারে।

১ দিন আগে

বিইটি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়তে যাচ্ছেন সর্বকনিষ্ঠ উপস্থাপক ড্রস্কি

বিইটি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়তে যাচ্ছেন সর্বকনিষ্ঠ উপস্থাপক ড্রস্কি

ড্রস্কি বলেন, “ছোটবেলা থেকেই বিইটি অ্যাওয়ার্ডস দেখে বড় হয়েছি। আমার আগে যেসব কিংবদন্তি কৌতুক অভিনেতা এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তারা মানদণ্ড অনেক উঁচুতে নিয়ে গেছেন। সেই ইতিহাসের অংশ হতে পারাটা আমার জন্য গর্বের। তবে মঞ্চে আমি আমার নিজস্ব ধরনের কমেডিই নিয়ে আসব।”

২ দিন আগে