logo
প্রবাসের খবর

ভয়েস অব আমেরিকার কর্মীদের কাজে ফেরানোর আদেশ আপিল আদালতে স্থগিত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ মে ২০২৫
Copied!
ভয়েস অব আমেরিকার কর্মীদের কাজে ফেরানোর আদেশ আপিল আদালতে স্থগিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ভয়েস অব আমেরিকার (ভিওএ) এক হাজারের বেশি কর্মীকে কাজে ফিরিয়ে আনতে আদালতের দেওয়া একটি আদেশ স্থানীয় সময় শনিবার (৩ মে) স্থগিত করেছে দেশটির এক ফেডারেল আপিল আদালত।

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক রয়স ল্যামবার্থ গত ২২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, তারা যেন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমটির কর্মী ও ঠিকাদারদের তাদের পদে পুনর্বহাল এবং রেডিও, টেলিভিশন ও অনলাইন সংবাদের সম্প্রচার ও কিছু অনুদান আবার শুরু করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করে।

শনিবার আপিল আদালতের ২-১ ভোটে গৃহীত রায়ে বলা হয়েছে, ভয়েস অব আমেরিকার কর্মীদের কাজে ফেরানো এবং রেডিও ফ্রি এশিয়া ও মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কের জন্য নির্ধারিত ১৫ মিলিয়ন (দেড় কোটি) ডলারের অনুদান ফিরিয়ে দেওয়ার ল্যামবার্থের ওই আদেশ জারির যথাযথ বিচারিক ক্ষমতা ছিল না।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত মার্চ মাসে আকস্মিকভাবে সম্প্রচার বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের ‘এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম)’। একই সঙ্গে সংস্থাটি এক হাজারের বেশি কর্মীকে ছুটিতে পাঠায় ও ৬০০ ঠিকাদারকে ছাঁটাইয়ের নোটিশ দেয়।

আপিল আদালত রায়ে উল্লেখ করে, ল্যামবার্থের আদেশে ভয়েস অব আমেরিকার ‘আইনানুযায়ী নির্ধারিত সম্প্রচার’ আবার চালুর বিষয়টি সরকার চ্যালেঞ্জ করেনি।

গত শুক্রবার প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়, ভয়েস অব আমেরিকা আগামী সপ্তাহে সম্প্রচার আবার শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তবে এ বিষয়ে ইউএসএজিএম শনিবার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

আপিল আদালতের রায়ে ভিন্নমত পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের সার্কিট বিচারক কর্নেলিয়া পিলার্ড। তিনি বলেন, ওই সিদ্ধান্ত প্রায় নিশ্চিত করে দিচ্ছে যে মামলাটি সম্পূর্ণ নিষ্পত্তি হওয়ার আগেই এসব নেটওয়ার্ক কার্যত বিলুপ্ত হয়ে যাবে।

পিলার্ড আরও বলেন, এ কারণে অদূরভবিষ্যতে ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাবে এবং রেডিও ফ্রি এশিয়া ও মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কের শেষ পর্যন্ত মামলা টিকিয়ে রাখার সামর্থ্য থাকবে না।

ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর ৮০ বছরের ইতিহাসে এই প্রথম ভয়েস অব আমেরিকা সংবাদ সম্প্রচার বন্ধ রেখেছে। তাদের ওয়েবসাইট গত ১৫ মার্চের পর থেকে হালনাগাদ হয়নি ও অনুষ্ঠাননির্ভর বিদেশের রেডিও স্টেশনগুলো এখন বন্ধ আছে বা শুধু সংগীত সম্প্রচার করছে।

বিচারক ল্যামবার্থ রায়ে উল্লেখ করেছিলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেস এসব সম্প্রচার বাধ্যতামূলক করেছে এবং নির্বাহী বিভাগকে একতরফাভাবে সেগুলো বন্ধ বা অর্থায়ন বন্ধের অনুমতি দেয়নি।

ট্রাম্পের উপদেষ্টা ক্যারি লেক ১৫ মার্চ ভয়েস অব আমেরিকার সম্প্রচার বন্ধের ঘোষণা দেন এবং ইউএসএজিএমের প্রায় সব কর্মীকে ছুটিতে পাঠান। তিনি বলেন, সংস্থাটি ‘অপূরণীয়ভাবে ভেঙে পড়েছে’ ও ট্রাম্পের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট। আপিল আদালতের রায়কে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আমাদের জন্য এক বিশাল জয়’ বলে উল্লেখ করেন তিনি।

আরও দেখুন

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১ দিন আগে

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ শেষ হবে: আমেরিকা

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ শেষ হবে: আমেরিকা

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে নির্মাণাধীন শক্তিশালী ধাতব বিম দিয়ে তৈরি এ বাঁধ সান ডিয়েগো থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। তবে যেসব স্থানে এর প্রয়োজন নেই বলে কর্তৃপক্ষ মনে করছে, তেমন কিছু নির্দিষ্ট এলাকায় দেয়াল নির্মাণ করা হবে না।

১ দিন আগে

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।” তবে বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তাহলে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেওয়া হবে।

৩ দিন আগে

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

এক ‍বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

৪ দিন আগে