বিডিজেন ডেস্ক

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে ১৪০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
স্প্যানিশ বার্তাসংস্থা ইএফই এক প্রতিবেদনে জানিয়েছে ৩ দিন আগে এই ঘটনা ঘটেছে।
ইএফই’র প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া জাহাজটি থেকে ১৭ জনকে জীবিত অবস্থায় এবং ৭০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও অন্তত ৭৫ থেকে ৮০ জন এখনো নিখোঁজ রয়েছে। বেঁচে থাকা অভিবাসীরা জানিয়েছে, ৩ দিন আগে আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে জাহাজে উঠেছিল তারা, গন্তব্য ছিল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ।
কিন্তু জাহাজটি ক্যানারি দ্বিপপুঞ্জের কাছাকাছি মৌরিতানিয়ার উপকূলে আসার পর ডুবে যায়। ওয়াকিং বর্ডার নামের একটি স্প্যানিশ এনজিও জানিয়েছে, জাহাজটিতে প্রায় ১৬০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল।
ক্যাডেনা সের নামের একটি টেলিভিশন চ্যানেলকে ওয়াকিং বর্ডারের শীর্ষ নির্বাহী হেলেনা মালেনো বলেছেন, এই দুর্ঘটনা চলতি বছরের গ্রীষ্মে সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর মধ্যে একটি।
প্রসঙ্গত, আফ্রিকা থেকে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম প্রধান রুট ক্যানারি দ্বীপপুঞ্জ। এটি আটলান্টিক সাগরের একটি রুট যার একপ্রান্তে আফ্রিকা, অন্যপ্রান্তে ক্যানারি দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জ থেকে ইউরোপের অন্য দেশে যাওয়া সহজ। ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে প্রায় ৪৭ হাজার অভিবাসনপ্রত্যাশী, কিন্তু একই সময়ে বিপদসঙ্কুল এই পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে ৭ হাজার ৭৫০ জনেরও বেশি মানুষ।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।