logo
প্রবাসের খবর

ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য হামলার বিরুদ্ধে ইসরাইলকে সতর্কবার্তা রাশিয়ার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ অক্টোবর ২০২৪
Copied!
ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য হামলার বিরুদ্ধে ইসরাইলকে সতর্কবার্তা রাশিয়ার
সের্গেই রিয়াবকভ। ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না করতে ইসরায়েলকে সতর্ক করছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।

তাসকে রিয়াবকভ বলেছেন, ‘(ইরানি) পারমাণবিক স্থাপনা এবং অবকাঠামোতে হামলার বিষয়ে আমরা ইসরায়েলকে বারবার সতর্ক করে দিয়েছি এবং এখনো করছি। তারা যেন এমনটি কল্পনাও না করে।’

তিনি আরও বলেন, ‘হামলা হলে পরিস্থিতি আরও বিপর্যয়কর হবে এবং পারমাণবিক নিরাপত্তা নীতির সম্পূর্ণ লঙ্ঘন হবে।’

টাইমস অব ইসরায়েল বলছে, মস্কো কী আকারে ইসরায়েলকে এমন বার্তা দিয়েছে তা স্পষ্ট নয়।

এদিকে ইরানের পরমাণু শক্তি সংস্থা দাবি করেছে, ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলার সম্ভাবনা ‘অত্যন্ত কম’ এবং দেশটি যেকোনো সম্ভাব্য ক্ষতি ‘দ্রুত পুষিয়ে’ নিতে পারবে।

হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির প্রধান নেতাদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলে উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েল ইরানে পাল্টা হামলার হুঁশিয়ারি দেয়।

তেহরান দাবি করেছে যে, ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, অন্যদিকে ইসরায়েল জানিয়েছে যে নিক্ষেপ করা ১৮০টি ক্ষেপণাস্ত্রের বেশির ভাগই প্রতিহত করা হয়েছে।

ইসরায়েলের চিফ অব জেনারেল স্টাফ উপযুক্ত সময়ে ইরানের ওপর অতর্কিত হামলা চালিয়ে জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।

আরও দেখুন

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৯ ঘণ্টা আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৯ ঘণ্টা আগে

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

নতুন কর্মসূচিতে বলা হয়েছে, নথিহীন অভিবাসীদের মধ্যে যারা সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবেন, তারা এক বছরের জন্য স্পেনে বসবাস আর কাজের অনুমতির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

৪ দিন আগে

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

সোমবার আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় অসুস্থ ওই প্রবাসী মারা যান।

৫ দিন আগে