logo
প্রবাসের খবর

রিয়াদে এক মঞ্চে শাহরুখ খান, সালমান খান ও আমির খান, এক সিনেমায় অভিনয়ের ইঙ্গিত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ অক্টোবর ২০২৫
Copied!
রিয়াদে এক মঞ্চে শাহরুখ খান, সালমান খান ও আমির খান, এক সিনেমায় অভিনয়ের ইঙ্গিত
সৌদি আরবের রিয়াদে সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, সালমান খান ও আমির খান। তাদের সঙ্গে ছবি তোলেন জনপ্রিয় ইউটিউবার ‘মিস্টারবিস্ট’। যার আসল নাম জিমি ডোনাল্ডসন। এই ছবি মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ছবি মিস্টারবিস্টের ইনস্টাগ্রাম স্টোরি থেকে

সৌদি আরবের রাজধানী রিয়াদে এক ঐতিহাসিক মুহূর্তে বলিউডের তিন মহাতারকা–শাহরুখ খান, সালমান খান ও আমির খান এক মঞ্চে এলেন। মুগ্ধ করলেন দর্শকদের। হাস্যরস, আত্মসমালোচনা ও পারস্পরিক শ্রদ্ধার আবহে তারা কথা বলেন তারকাখ্যাতি, তাদের যাত্রা ও ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে। সালমান তো বলেই ফেললেন, ‘আমরা কেউ নিজেদের তারকা ভাবি না।’

সালমান বলেন, ‘আমাদের কেউই নিজেদের তারকা বলি না। সাংবাদিকেরা হয়তো লেখেন–“সালমান খান, তারকা” বা “আমির খান, সুপার ডুপার স্টার”। কিন্তু আমরা তা বিশ্বাস করি না। বাড়িতে আমরা একদম সবার মতোই। আজও বাবা-মা আমাকে বকাঝকা করেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের পরিচিতি আমরা পাই পরিচালক, চিত্রগ্রাহক, চিত্রনাট্যকার, আর সবচেয়ে বড় কথা, দর্শকদের কাছ থেকে। তারাই আমাদের মতো সাধারণ মানুষকে আজকের “সালমান খান” বানিয়েছেন।’

আমাদের তারকাখ্যাতি দর্শকদের ভালোবাসা থেকেই–শাহরুখ খান

শাহরুখ খান বলেন, ‘আমির খুব সংগঠিত ও পরিপূর্ণতার সাধক। তিনি গল্প বলার জন্য কঠোর পরিশ্রম করেন। সালমান কাজ করেন মন থেকে, একদম নিজের ঢঙে। আমি চেষ্টা করি দুজনের গুণ মিশিয়ে নিতে। কিন্তু আমাদের তিনজনের এবং আমাদের পরের প্রজন্মের তারকাদের মাঝেও একটা সাধারণ বিষয় আছে– সেটা হলো দর্শকদের সঙ্গে আবেগের সম্পর্ক।’

তিনি যোগ করেন, ‘হয়তো আমাদের সংস্কৃতির কারণেই এমন হয়। আমরা ভারতীয়, তাই গল্প যেমনই হোক–ভালো, খারাপ, ধনী, দরিদ্র প্রতিটি চরিত্রেই একটা পারিবারিক সংযোগ থাকে। এই আবেগের বন্ধন ভাষা ও সীমান্তের গণ্ডি পেরিয়ে যায়।’

৬০-এ পা রাখতে চলা শাহরুখ বলেন, ‘আমি নিজেকে দর্শকদের সেবায় নিয়োজিত মনে করি। আমার কাজ হলো তাদের বিনোদন দেওয়া। গত ৩৫ বছর ধরে যে ভালোবাসা ও সমর্থন তারা আমাকে দিয়েছেন, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ। আমি এখনো সালমানের দিকে তাকিয়ে অনুপ্রেরণা নিই। তারা অনুকরণীয়, অনুপ্রেরণাদায়ক। আর আমি কৃতজ্ঞ যে আজ একই মঞ্চে তাদের পাশে বসতে পারছি।’

সৌদি আরবের রিয়াদে সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, সালমান খান ও আমির খান। তাদের সঙ্গে ছবি তোলেন জনপ্রিয় ইউটিউবার ‘মিস্টারবিস্ট’। যার আসল নাম জিমি ডোনাল্ডসন। এই ছবি মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
সৌদি আরবের রিয়াদে সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, সালমান খান ও আমির খান। তাদের সঙ্গে ছবি তোলেন জনপ্রিয় ইউটিউবার ‘মিস্টারবিস্ট’। যার আসল নাম জিমি ডোনাল্ডসন। এই ছবি মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

সবটাই ভাগ্য ও সময়ের খেলা– আমির খান

আমির খান বলেন, ‘আমাদের তিনজনের তারকাখ্যাতি কীভাবে এল, তা আসলে ব্যাখ্যা করা কঠিন। হয়তো আমরা সৌভাগ্যবান যে ভারতে জন্মেছি। সেখানে হিন্দি সিনেমার অংশ হতে পেরেছি। অন্য কোথাও জন্মালে হয়তো এই অবস্থানে থাকতাম না।’

তিনি আরও যোগ করেন, ‘সুযোগ, সঠিক সময় আর সঠিক জায়গায় থাকা–এসবই গুরুত্বপূর্ণ। সবাই কঠোর পরিশ্রম করে। কিন্তু ভাগ্যের অনুকূল্যও বড় ভূমিকা রাখে।’

শাহরুখের রসিকতা ও সালমানের ঠাট্টা

সালমান খান বলেন, ‘আমির আর আমি দুজনেই চলচ্চিত্র পরিবার থেকে এসেছি। কিন্তু শাহরুখ–সে তো দিল্লির ছেলে, তার পেছনে কেউ ছিল না।’ এতে শাহরুখ হেসে জবাব দেন, ‘না, সালমান, তুমি ভুল বলছো। আমিও চলচ্চিত্র পরিবার থেকেই এসেছি। সালমানের পরিবারই আমার পরিবার। আমিরের পরিবারও আমার পরিবার।’ এ কথায় দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে।

এ সময় আমির মজা করে বলেন, ‘এই কারণেই শাহরুখ আজও তারকা!’

আমির আরও বলেন, ‘আমাদের তিনজনের মধ্যে আমি হয়তো সবচেয়ে অলস তারকা। আমি কোণায় চুপচাপ থাকতে ভালোবাসি, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে আমার অস্বস্তি হয়।’

একসঙ্গে কাজ করা মানেই স্বপ্ন– শাহরুখ খান

আলোচনার শেষভাগে শাহরুখ খান এক বহুল প্রত্যাশিত সহযোগিতার ইঙ্গিত দেন। বলেন, ‘অনেক দিন ধরে আমি অপেক্ষায় আছি। এখন বলতেই হয়, আমরা তিনজন যদি একসঙ্গে কোনো ছবিতে কাজ করি, সেটা হবে এক স্বপ্ন! আশা করি, দুঃস্বপ্ন নয় (হাসি)। ইনশাআল্লাহ, যখনই সঠিক গল্প আর সময় মিলবে, আমরা কিছু করব।’

সালমান তখন হাসতে হাসতে বলেন, ‘শাহরুখের একটা কথা আছে–সে সব জায়গায় বলে, কেউ আমাদের তিনজনকে একসঙ্গে কাস্ট করার সামর্থ্য রাখে না। এবার সেটা এখানেই বলো।’

শাহরুখ জবাব দেন, ‘আমি সেটা সৌদি আরবে বলতে চাই না। কারণ সবাই উঠে বলবে—‘হাবিবি, ডান! ডান! ডান!’ (হাসি)। তবে ‘সামর্থ্য’ মানে শুধু টাকা নয়–আমাদের সময়, খামখেয়ালিপনা, কাজের ধরন—সবকিছু মিলেই তা কঠিন। আমরা এত মজা করি যে কোনো পরিচালকই হয়তো আমাদের কাজ শুরু করতে বলবে!’

আমির খান শেষে বলেন, ‘আমরা তিনজনই এখন মানসিকভাবে প্রস্তুত। শুধু প্রয়োজন সঠিক চিত্রনাট্যের। যখন সেই গল্প পাওয়া যাবে, তখনই কাজটা হবে—আর গল্পটাই হবে আমাদের এক হওয়ার কেন্দ্রবিন্দু।’

আরও দেখুন

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

২ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

৭ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

৯ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

৯ দিন আগে