logo
প্রবাসের খবর

ইরানের ৬ বিমানবন্দরে হামলা ও ১৫ বিমান–হেলিকপ্টার ধ্বংসের দাবি ইসরায়েলের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ জুন ২০২৫
Copied!
ইরানের ৬ বিমানবন্দরে হামলা ও ১৫ বিমান–হেলিকপ্টার ধ্বংসের দাবি ইসরায়েলের
ইরানের ৬ বিমানবন্দরে হামলা ও ১৫ বিমান–হেলিকপ্টার ধ্বংসের দাবি ইসরায়েলের

ইরানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অন্তত ৬টি বিমানবন্দরে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

খবর কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি সামরিক বাহিনীর অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত–মনুষ্যবাহী আকাশযান ইরানের ১৫টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এসব হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, জ্বালানি ভরার বিমান এবং ইরানের শাসন কাঠামোর সঙ্গে সম্পৃক্ত এফ–১৪, এফ–৫ বিমান ও এএইচ ১ হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ রয়েছে।

বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের এসব বিমানবন্দর থেকে উড্ডয়নের সক্ষমতা বাধাগ্রস্ত করেছে। সেই সঙ্গে এসব বিমানবন্দর ব্যবহার করে ইরানের সামরিক বাহিনীর আকাশপথে অভিযান চালানোর সক্ষমতায় লাগাম টানা হয়েছে।

আরও দেখুন

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

১২ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

১৭ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৯ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৯ দিন আগে