বিডিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যে সংযোগকারী দিব্বা আল ফুজাইরাহের ওয়াম সীমান্ত ক্রসিংয়ে কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। গতকাল বুধবার থেকে এই কার্যক্রম শুরু হয়। এতে করে দুই দেশের মধ্যে নাগরিক ও ভ্রমণকারীদের উভয়ের জন্য চলাচল সহজ হবে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, ১০ লাখ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত সীমান্ত চৌকিটিতে ১৯টি ভবন রয়েছে।
আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটির মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খৈলি নিশ্চিত করেছেন যে, বুধবার থেকে সীমান্ত চৌকির কার্যকরী পর্যায় শুরু হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, নতুন সুবিধাটি ভ্রমণ এবং সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করার জন্য শুরু করা হয়েছে।
ওমানি কর্তৃপক্ষ মুসান্দামে দিব্বা সীমান্ত ক্রসিং খোলারও ঘোষণা করেছে, যা ওমানের সালতানাতকে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সংযুক্ত করবে। এই পদক্ষেপটি চলাচল সহজতর করতে স্থল সীমান্ত, বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলোর জন্য বৃহত্তর নিরাপত্তা ব্যবস্থাপনা প্রচেষ্টার অংশ।
ভ্রমণকারীদের নতুন চালু সীমান্ত ক্রসিং ব্যবহার করার সময় প্রয়োজনীয় সব ভ্রমণ পদ্ধতি অনুসরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।