logo
প্রবাসের খবর

কুয়েতে এক বছরে সড়কে ২৮৪ জনের মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ জানুয়ারি ২০২৫
Copied!
কুয়েতে এক বছরে সড়কে ২৮৪ জনের মৃত্যু

কুয়েতে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ২৮৪ জন নিহত হয়েছেন। যা এর আগের বছরের চেয়ে ১২ জন কম। গতকাল শনিবার কর্তৃপক্ষের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ২০২৩ সালে কুয়েতে সড়ক দুর্ঘটনায় ২৯৬ জনের মৃত্যু হয়েছিল। আর ২০২৪ সালে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৮৪ জনে।

স্থানীয় সংবাদমাধ্যম আল আনবার প্রতিবেদনে বলা হয়, কুয়েতে সড়ক দুর্ঘটনা রোধে চলতি বছরই একটি নতুন ট্রাফিক আইন কার্যকর করা হবে। এই আইনে বেপরোয়া গাড়ি চালানো রোধ করতে এবং সড়ক নিরাপত্তা বাড়াতে এতে মোটা অঙ্কের জরিমানা আরোপের প্রস্তাব করা হয়েছে। কুয়েতে বর্তমান ট্রাফিক আইনটি ১৯৭৬ সালে প্রণীত হয়।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এরইমধ্যে কুয়েতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের ধরতে রাস্তায় ক্যামেরা বসানো হয়েছে।

কুয়েত সরকার জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে তারা ট্রাফিক ব্যবস্থা সংস্কার আগ্রহী।

কুয়েতের ট্রাফিক ও অপারেশন সেক্টরের ভারপ্রাপ্ত সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল ইউসুফ আল-খুদ্দা জানান, কুয়েতে প্রতিদিন প্রায় ৩০০টি সড়ক দুর্ঘটনা হয়। এরমধ্যে ৯০ শতাংশ গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার, বেপরোয়া এবং অত্যধিক গতির কারণে হয়।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১০ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৭ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৯ দিন আগে