logo
প্রবাসের খবর

গাভাস্কারের মন্তব্যে খেপেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা

প্রতিবেদক, বিডিজেন০৮ মে ২০২৫
Copied!
গাভাস্কারের মন্তব্যে খেপেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা
সুনীল গাভাস্কার এশিয়া কাপে পাকিস্তানের খেলার কোনো সম্ভাবনা দেখেন না।

জাভেদ মিয়াঁদাদ বিশ্বাসই করতে পারছেন না, সুনীল গাভাস্কার এমন কিছু বলতে পারেন। তিনি বলেছেন,‘আমি বিশ্বাস করি না সানি ভাই (সুনীল গাভাস্কার) এমন কথা বলতে পারেন। তিনি খুবই নম্র-ভদ্র একজন মানুষ। সব সময় নিজেকে রাজনীতির নোংরামি থেকে দূরে রেখেছেন।’

একই ধরনের মন্তব্য সাবেক পাকিস্তানি বাঁ হাতি স্পিনার ইকবাল কাশিমের। তিনি লিখেছেন, ‘সুনীল গাভাস্কার ভারত ও পাকিস্তান দুই দেশেই খুব শ্রদ্ধাভাজন এক ব্যক্তি। সবাই তাঁকে পছন্দ করেন। আমার মনে হয় খেলাধুলাকে রাজনীতি থেকে সব সময় দূরেই রাখা উচিত।’

সুনীল গাভাস্কার সম্প্রতি এশিয়া কাপে পাকিস্তানকে ভারত অংশ নিতে দেবে না বলে শঙ্কা ব্যক্ত করেছেন। একই সঙ্গে বর্তমান উদ্ভুত কূটনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বিলুপ্ত হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেছেন।

ভারতের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত সরকারের নির্দেশনা অনুযায়ীই কাজ করবে। পরিস্থিতির নাটকীয় কোনো পরিবর্তন না ঘটলে আমি ২০২৫ সালের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় এশিয়া কাপে পাকিস্তানের খেলার কোনো দূরতম সম্ভাবনা দেখি না।’ গাভাস্কারের মতে, বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের যে অবস্থা, দুই দেশের সংঘাতময় সম্পর্ক বিবেচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি) বিলুপ্ত হয়ে যেতে পারে।

এদিকে পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার বাসিত আলী অবশ্য গাভাস্কারের মন্তব্যের ব্যাপারে জাভেদ মিয়াঁদাদ ও ইকবাল কাশিমের মতো অতটা নরম নন। তিনি সরাসরিই গাভাস্কারের মন্তব্যকে ‘বোকার মতো’ বলছেন। তিনি মনে করেন গাভাস্কার যা বলেছেন, সেটা তাঁর অনুমান-নির্ভর মন্তব্য। ক্রিকেটকে সব সময়ই রাজনীতির বাইরে রাখা উচিত বলেও মন্তব্য পাকিস্তানের সাবেক এই মিডল অর্ডার ব্যাটসম্যানের।

আগামী সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় ১৭তম এশিয়া কাপের আসর বসার কথা। অংশ নেওয়ার কথা ৮টি দলের। এর মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান সরাসরি এশিয়া কাপে খেলবে। বাকি ৩টি দেশ ২০২৪ সালের এসিসি প্রিমিয়ার কাপের মাধ্যমে এশিয়া কাপে যোগ্যতা অর্জন করেছে। এই তিনটি দেশ হলো—হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

আরও দেখুন

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১৯ ঘণ্টা আগে

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ শেষ হবে: আমেরিকা

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ শেষ হবে: আমেরিকা

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে নির্মাণাধীন শক্তিশালী ধাতব বিম দিয়ে তৈরি এ বাঁধ সান ডিয়েগো থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। তবে যেসব স্থানে এর প্রয়োজন নেই বলে কর্তৃপক্ষ মনে করছে, তেমন কিছু নির্দিষ্ট এলাকায় দেয়াল নির্মাণ করা হবে না।

১ দিন আগে

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।” তবে বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তাহলে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেওয়া হবে।

৩ দিন আগে

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

এক ‍বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

৩ দিন আগে