logo
প্রবাসের খবর

গাজায় ইসরায়েলি হামলায় হামাস নেতা নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ মার্চ ২০২৫
Copied!
গাজায় ইসরায়েলি হামলায় হামাস নেতা নিহত
ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এক স্বজন। কাফনে মোড়ানো তার মরদেহের পাশে ফিলিস্তিনি এক নারীর আহাজারি। প্রিয়জনের মৃত্যুতে শিশুর কান্নাও থামছে না। শনিবার উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতাল চত্বরে। ছবি: সংগৃহীত

গাজায় গতকাল শনিবার নির্বিচারে বোমা হামলা চালিয়ে অন্তত ৩৪ জন ফিলিস্তিনিকে হত্যার এক দিন পর খান ইউনিসে হামলা চালিয়ে হামাসের এক নেতাকে হত্যা করেছে ইসরায়েল।

খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

নিহত ওই নেতার নাম সালাহ আল-বারদাউইল। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর একজন সদস্য ছিলেন। গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় হামলায় তিনি স্ত্রীসহ নিহত হন।

গাজায় কয়েক দিন ধরে তুমুল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ওই রকেট হামলার পর ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননেও আক্রমণ চালাচ্ছে। ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ৭ জন নিহত হয়েছে। চার মাস আগে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, এই হামলার পর সেটাও ভেঙে পড়ার ঝুঁকিতে পড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে। ইয়েমেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইয়েমেনের হোদেইদা বিমানবন্দরে ৩টি এবং লোহিত সাগরের আস-সালিফ বন্দরে আরেকটি আক্রমণ চালিয়েছে।

গাজা যুদ্ধে ইসরায়েলের হামলায় অন্তত ৪৯ হাজার ৭৪৭ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে আরও প্রায় ১ লাখ ১৩ হাজার ফিলিস্তিনি।

গাজার ‘গভর্নমেন্ট মিডিয়া অফিস’ নিহত মানুষের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি বলে জানিয়েছে। তারা আরও বলেছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজারো ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬