logo
প্রবাসের খবর

পারমাণবিক চুক্তি নিয়ে ওমানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আজ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ এপ্রিল ২০২৫
Copied!
পারমাণবিক চুক্তি নিয়ে ওমানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আজ
ছবি: সংগৃহীত

পারমাণবিক চুক্তি নিয়ে ওমানে উচ্চপর্যায়ের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। আজ শনিবার (১২ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা রয়টার্স গতকাল দুবাই থেকে এ খবর দিয়েছে। রয়টার্সের খবর অনুযায়ী, গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তেহরান বলছে, আজ শনিবারই এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে চায় তারা।

গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবাইকে অবাক করে ঘোষণা দেন—ওমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা শুরু হবে। উপসাগরীয় দেশ ওমান এর আগেও পশ্চিমা বিভিন্ন দেশ ও ইরানের মধ্যে আলোচনার ক্ষেত্রে মধ্যস্থতার কাজ করেছে।

গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ক্ষমতায় বসেন ট্রাম্প। এর আগে তাঁর প্রথম মেয়াদে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। এবারও তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে শক্তিধর দেশ ইরানের পারমাণবিক প্রকল্পকে হুমকি বলে মনে করে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল।

এরই মধ্যে শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানকে হুমকি না দিয়ে যুক্তরাষ্ট্রের উচিত হবে আলোচনায় যুক্ত থাকতে তেহরানের সিদ্ধান্তকে মূল্যায়ন করা। আর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেরি বলেছেন,‘আজ আমরা অন্য পক্ষের উদ্দেশ্য মূল্যায়ন করতে চাই এবং (সমস্যার) সমাধান করতে চাই।’

এর আগে গত ৩০ মার্চ ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ‘তারা (ইরান) যদি একটি চুক্তি না করে, তাহলে দেশটিতে বোমাবর্ষণ করা হবে।’এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি বলেন, ওয়াশংটন যদি আন্তরিক উদ্দেশ্য ও সদিচ্ছা নিয়ে আলোচনায় আসে, তাহলে একটি চুক্তিতে পৌঁছানোর পথ পরিষ্কার ও সহজ হবে।

এ ছাড়া, হুমকি দিয়ে আলী শামখানি বলেন,ইরান বাইরের অব্যাহত হুমকি ও সামরিক হামলার ঝুঁকিতে থাকলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) থেকে পরিদর্শকদের বহিষ্কার,সংস্থাটিকে সহযোগিতা বন্ধ করাসহ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

ইরান বরাবরই বলে আসছে, পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে চায় তারা। তবে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করছে বলে সন্দেহ পশ্চিমাদের। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে একটি চুক্তি করতে রাজি হয় তেহরান। ওই চুক্তি অনুযায়ী, ইরান তাদের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করবে। বিনিময়ে দেশটির ওপর থেকে বৈশ্বিক অর্থনীতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬