বিডিজেন ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী বুধবার থেকে মেট্রোরেলের চলাচল আংশিকভাবে শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্বের দীর্ঘতম রুটের চালকবিহীন এই মেট্রোরেল প্রথম পর্যায়ে ২৭ নভেম্বর থেকে তিনটি লাইনে চলবে। বাকি তিনটি লাইন ডিসেম্বরের মাঝামাঝি থেকে চালু হবে।
রিয়াদের এই দ্রুত পরিবহন ব্যবস্থাটিতে ৮৫ টি স্টেশনসহ মোট ১৭৬ কিলোমিটার বিস্তৃত ৬ টি মেট্রো লাইন থাকছে। প্রকল্প নির্মাণে খরচ হচ্ছে ২২.৫ বিলিয়ন ডলার।
স্থানীয় দৈনিক আলেকতিসাদিয়া অনুসারে, বিশ্বের সর্ববৃহৎ গণপরিবহন ব্যবস্থার র্যাংকিংয়ে স্থান করে নেওয়া রিয়াদ মেট্রোরেল চলতি বছরের অক্টোবরেই চালু হওয়ার কথা ছিল। কিন্তু রিয়াদ মেট্রো কোম্পানি পরে এই সময় স্থগিত করে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পের প্রথম পর্যায়ে যাত্রীরা শহরের সড়ক নেটওয়ার্কের প্রায় অর্ধেক জুড়ে যাতায়াত করতে পারবে।
২০১৩ সালে, সৌদি সরকার রিয়াদ মেট্রোর নকশা ও নির্মাণের জন্য যুক্তরাষ্ট্র, স্পেন ও ইতালির কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তি করে।

যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।
লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের লেবানিজ গবেষক ফাওয়াজ গেরগেস বলেন, চুক্তিটি ‘জন্মের আগেই মৃত’ এবং কাঠামোগতভাবে ত্রুটিপূর্ণ। কারণ এটি এমন একটি শর্তের ওপর নির্ভর করছে, যা বাস্তবে পূরণ করা অসম্ভব।
মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”