logo
প্রবাসের খবর

সৌদিতে অস্বাভাবিক শৈত্যপ্রবাহ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ ডিসেম্বর ২০২৪
Copied!
সৌদিতে অস্বাভাবিক শৈত্যপ্রবাহ

অস্বাভাবিক শৈত্যপ্রবাহের কবলে পড়েছে মরুর দেশ সৌদি আরব। গত রোববার দেশটির অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রিতে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদির আল জাওয়াফ প্রদেশের একটি ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, রাতের বেলা মাটির ওপর বোতল থেকে পানি ঢালা হচ্ছে, আর সেই পানি মাটিতে পড়ামাত্র বরফ হয়ে যাচ্ছে। প্রদেশটির তাবারজাল জেলায় ইতিহাসে এই প্রথমবার পানি জমে বরফে পরিণত হয়েছে বলে জানা গেছে।

সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানায়, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে বয়ে আসা শীতল বায়ুর প্রভাবে অস্বাভাবিক এ শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। আজ মঙ্গলবার পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, তাপমাত্রা সবচেয়ে হ্রাস পেয়েছে দেশটির উত্তর সীমান্ত প্রদেশের তুরাইফ জেলায়। বর্তমানে সেখানকার তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস।

এনসিএম জানায়, শৈত্যপ্রবাহের কারণে তাবুক, আল জাওয়াফ, হাইল ও উত্তর সীমান্ত প্রদেশের তাপমাত্রা নেমে যেতে পারে শূন্য থেকে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে। শৈত্যপ্রবাহের প্রভাব পড়তে পারে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা, আল কাসিমসহ উপকূলীয় অঞ্চলেও। তবে এসব এলাকায় তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রির মধে থাকবে।

শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সৌদির আবহাওয়া দপ্তর।

এছাড়া ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সৌদি সরকারের এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করতেও জনগণকে আহ্বান জানিয়েছে এনসিএম।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৩ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১০ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৩ দিন আগে