বিডিজেন ডেস্ক

মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। আহত হয়েছে ৪ হাজার ৮৫০ জন। এখনো নিখোঁজ রয়েছেন ২২০ জন।
শনিবার (৫ এপিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত ২৮ মার্চ স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের মান্দালয় শহরে উৎপত্তি হয় ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের। এর প্রভাবে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৩৩ তলা একটি ভবন ধসে পড়েছে রাজধানী শহর ব্যাংককে। সব মিলিয়ে এখন পর্যন্ত থাইল্যান্ডে ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
এ দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে সাগাইং শহরে প্রতি ৩টি বাড়ির মধ্যে একটি ধ্বংস হয়ে গেছে।
জাতিসংঘ বলছে, ভূমিকম্পের আগেই ২ কোটি মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল। অন্যদিকে দুর্যোগে নতুন করে ৩০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণ কার্যক্রম সহজ করতে গৃহযুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে জান্তা সরকার। গত বুধবার (২ এপ্রিল) শুরু হওয়া এই যুদ্ধবিরতি ২২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
এদিকে, ভূমিকম্পবিধ্বস্ত অঞ্চলে চীনা ত্রাণ সহায়তা বহনকারী গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দেশটির জান্তা সৈন্যরা। যদিও জান্তা বাহিনী জানিয়েছে, গাড়িটিকে থামার নির্দেশ দিতে ফাঁকা গুলি চালানো হয়। এ ঘটনায় হতাহত হননি কেউ।
আরও পড়ুন

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে নির্মাণাধীন শক্তিশালী ধাতব বিম দিয়ে তৈরি এ বাঁধ সান ডিয়েগো থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। তবে যেসব স্থানে এর প্রয়োজন নেই বলে কর্তৃপক্ষ মনে করছে, তেমন কিছু নির্দিষ্ট এলাকায় দেয়াল নির্মাণ করা হবে না।
বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।” তবে বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তাহলে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেওয়া হবে।
এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।