বিডিজেন ডেস্ক

অভিবাসন নীতির শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়া ১২৩ বাংলাদেশিসহ মোট ১৯৮ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
খবর মালয় মেইলের।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ ও ২-এ অভিযান চালিয়ে তাদের আটক করে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানান, যাদের আটক করা হয়েছে তাদের ‘নট টু ল্যান্ড’ নীতির আওতায় দেশে ফিরিয়ে দেওয়া হবে।
মালয় মেইলের বরাতে জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার টার্মিনাল-১ থেকে ১২৮ জনকে আটক করা হয়। এর মধ্যে ১২৩ জন ( ১২০ পুরুষ ও ৩ নারী) বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, ২ জন ইন্দোনেশীয় ও ১ জন সিরীয় নাগরিক।
টার্মিনাল-২ থেকে আটক বাকি ৭০ জনের মধ্যে ছিল ৫১ জন ইন্দোনেশীয়, ১৩ জন ভারতীয়, ৪ জন পাকিস্তানি এবং ২ জন ভিয়েতনামি।
মোহাম্মদ শুহাইলি আরও বলেন, মালয়েশিয়াকে যেন অবৈধ অভিবাসনের ট্রানজিট হাবে পরিণত না করা হয়, সে জন্য এই ধরনের অভিযান চলমান থাকবে।

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। চাঁদ দেখা সাপেক্ষে দেশটিতে আগামী ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপন হতে পারে বলে জানিয়েছে তারা।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বার্তাসংস্থা ডব্লিউএএম জানিয়েছে, একটি ড্রোন ফুজাইরাহতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত মোট ৫৪ জন বিদেশিকে নিজ দেশে ‘ডিপোর্ট’ বা ফেরত পাঠানোর লক্ষ্যে আটক করেছে রোমানিয়ার পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ৬ জন বাংলাদেশি নাগরিক।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, জীবিতদের মধ্যে ২১ জন বাংলাদেশ, চারজন দক্ষিণ সুদান ও একজন চাদের নাগরিক বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।