বিডিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইরান থেকে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে কাতার ও ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর দিকে।
যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএনের একাধিক নিরাপত্তা প্রতিবেদকের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং চিফ অব জয়েন্ট স্টাফ ড্যান কেইন এখন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আছেন এবং পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, কাতারে অবস্থিত আল-উদেইদ বিমান ঘাঁটিতে হামলার হুমকির বিষয়ে আগে থেকেই সতর্ক ছিল প্রতিরক্ষা বিভাগ।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হচ্ছে আল-উদেইদ এয়ারবেস। এটি দোহা থেকে অল্প দূরত্বে অবস্থিত। মাত্র এক মাস আগে (১৭ মে) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘাঁটি সফর করেন। ২০০৩ সালের পর এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের এটি ছিল প্রথম সফর।
সেদিন ঘাঁটিতে সেনাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমেরিকাকে নিরাপদ, শক্তিশালী ও স্বাধীন রাখে এমন মানুষদের প্রতি শ্রদ্ধা জানানো ছাড়া উপসাগরীয় সফর অসম্পূর্ণ।’
ইরানের হামলার মূল লক্ষ্য কাতারের আল-উদেইদ এয়ারবেস এবং ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি। দুটি ঘাঁটিই অতীতে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় মুখ্য ছিল।
কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ
বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানায়, কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোহার আকাশে এখন ফ্লেয়ার বা জ্বলন্ত গোলা ছোড়ার দৃশ্য দেখা যাচ্ছে, তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি—এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে, নাকি ক্ষেপণাস্ত্র হামলা ঘটেছে। বিস্ফোরণের শব্দে রাজধানী দোহার বিভিন্ন অংশ কেঁপে উঠেছে।
কাতারের আকাশসীমা বন্ধ ঘোষণা
এর আগে মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে হামলার আশঙ্কায় কাতারের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।
ইরানের পক্ষ থেকে পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি পুনর্ব্যক্ত করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
এর আগে কাতারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূতাবাস তাদের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।
নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে মঙ্গলবার কাতারের বেশ কিছু স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”
সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে এনজিওগুলো এখনো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাওয়া অভিবাসীদের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ দেওয়ার কার্যক্রম জোরদার করেছে। স্পেনে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ অনানুষ্ঠানিকভাবে কাজ করেন এবং বৈধ বসবাসের অনুমতি পেতে অনেক ক্ষেত্রেই এক বছরেরও বেশি সময় লাগে।
বার্নহ্যাম প্রধানমন্ত্রী হলে গত এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হবেন। লেবার পার্টির অনেকের বিশ্বাস, ভোটারদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন এবং নাইজেল ফারাজের অভিবাসনবিরোধী রিফর্ম ইউকে পার্টির উত্থান মোকাবিলায় বার্নহ্যামের ব্যক্তিত্ব ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই সবচেয়ে কার্যকর হতে পারে।
ড্রস্কি বলেন, “ছোটবেলা থেকেই বিইটি অ্যাওয়ার্ডস দেখে বড় হয়েছি। আমার আগে যেসব কিংবদন্তি কৌতুক অভিনেতা এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তারা মানদণ্ড অনেক উঁচুতে নিয়ে গেছেন। সেই ইতিহাসের অংশ হতে পারাটা আমার জন্য গর্বের। তবে মঞ্চে আমি আমার নিজস্ব ধরনের কমেডিই নিয়ে আসব।”

২১ ঘণ্টা আগে