logo
প্রবাসের খবর

আমিরাত থেকে দেশে ফিরতে শত শত বাংলাদেশির আবেদন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ সেপ্টেম্বর ২০২৪
Copied!
আমিরাত থেকে দেশে ফিরতে শত শত বাংলাদেশির আবেদন

সংযুক্ত আরব আমিরাতে চলছে দুই মাসব্যাপী সাধারণ ক্ষমা কর্মসূচি। জেল-জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পেয়ে প্রথম দশ দিনেই ট্রাভেল পারমিটের আবেদন করেছেন চার শতাধিক প্রবাসী বাংলাদেশি।

দেশটিতে থাকা দুই বাংলাদেশ মিশন সূত্র জানিয়েছে, ২-৯ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই বাংলাদেশ কনস্যুলেট থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন ৩৭৯ জন। এর মধ্যে নানা অভিযোগে কারাবন্দী ৭৫ বাংলাদেশির আবেদনও রয়েছে। যা জেল কর্তৃপক্ষের মাধ্যমে তাদের হাতে এসেছে। এ ছাড়া আবুধাবি-বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছে ২৯ প্রবাসী।

গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া সাধারণ ক্ষমার আওতায় দেশটিতে বসবাসরত ভিসার মেয়াদোত্তীর্ণ, অনিয়মিত, কাগজপত্রবিহীন ও অবৈধ অভিবাসীরা আবেদন সাপেক্ষে বৈধ হতে পারছেন। এই সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের জেল-জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগও দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। এ ছাড়া ভ্রমণ ভিসায় আমিরাতে গিয়ে অবৈধ হয়ে অবস্থান করা প্রবাসীরাও বৈধতার আবেদনের সুযোগ পাচ্ছেন। দুই মাস মেয়াদি সাধারণ ক্ষমার এই কার্যক্রম চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ মিশন জানায়, সাধারণ ক্ষমা চলাকালে আউটপাস নিয়ে দেশে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর কোনো প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হবে না। পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগও পাবেন তারা।

এদিকে বৈধতার সুযোগ পাওয়ায় প্রতিদিন পাসপোর্টের মেয়াদ বাড়াতে দুটো মিশনে ভিড় করছেন বাংলাদেশিরা। বেড়েছে গড় পাসপোর্টের আবদেন। স্বাভাবিক সময়ে দুবাই ও উত্তর আমিরাতে ৪০০ আবেদন এলেও বর্তমানে কোনো কোনো দিন আবেদন ছাড়িয়ে যাচ্ছে ৬০০-৭০০। বৈধতা নিশ্চিতের জন্য প্রবাসীদের এই চেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছেন মিশন কর্মকর্তারা।

দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান জানান, গত ৯ দিনে ৫ হাজার ৪০৮টি ই-পাসপোর্ট ও ৬৫৫টি এমআরপি পাসপোর্টের আবদেন এসেছে।

বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আব্দুস সালাম সংবাদমাধ্যমকে জানান, অসংখ্য প্রবাসী এই সময় বৈধ হওয়ার সুযোগ পাবেন। দেশীয় প্রতিষ্ঠানগুলোকে সুযোগটি কাজে লাগাতে হবে। শ্রমিক সংকটে থাকা প্রতিষ্ঠানগুলো চাকরি প্রত্যাশীদের নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। এতে হাজারো বাংলাদেশি বৈধতা নিশ্চিতের সুযোগ পাবেন।

আরও দেখুন

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১ দিন আগে

কুয়েতে রাস্তা পারাপারের আইন না মানায় এক বছরে ৮ হাজার ৯৩৮ জনকে জরিমানা

কুয়েতে রাস্তা পারাপারের আইন না মানায় এক বছরে ৮ হাজার ৯৩৮ জনকে জরিমানা

ব্রিগেডিয়ার জেনারেল বদর আল-কাত্তান জানান, ২০২৫ সালের ২২ এপ্রিল থেকে ২০২৬ সালের ২২ এপ্রিল পর্যন্ত পথচারী পারাপারের নির্ধারিত লেন ব্যবহার না করে রাস্তা পার হওয়ায় ৮ হাজার ৯৩৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের নোটিশ জারি করা হয়েছে।

৪ দিন আগে

অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের কাছে হেরে বিপাকে বিরোধী রক্ষণশীলরা

অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের কাছে হেরে বিপাকে বিরোধী রক্ষণশীলরা

নিউ সাউথ ওয়েলসের গ্রামীণ আসন ফ্যারারে ওয়ান নেশনের প্রার্থী ডেভিড ফার্লি ৩৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। এই আসনটি ১৯৪৯ সাল থেকে লিবারেল-ন্যাশনাল জোটের দখলে ছিল।

১০ দিন আগে