logo
প্রবাসের খবর

লেবাননে প্রবাসী বাংলাদেশিদের যে বার্তা দিলেন রাষ্ট্রদূত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৪
Copied!
লেবাননে প্রবাসী বাংলাদেশিদের যে বার্তা দিলেন রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলার মধ্যে লেবাননে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন, তাদের বৈরুতের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।

শনিবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত প্রবাসীদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

রাষ্ট্রদূত বলেন, ‘লেবাননের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে প্রতিনিয়ত ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। চলমান পরিস্থিতিতে নিজ নিজ অবস্থানে নিরাপদ থাকার চেষ্টা করুন। আপনাদের যেকোনও সমস্যা আমাদের জানালে আমরা দ্রুত পাশে থাকার চেষ্টা করবো।’ এছাড়া যুদ্ধাবস্থায় সব ধরনের গুজব পরিহারের আহ্বান জানান তিনি।

জাভেদ তানভীর বলেন, ‘ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে আপনারা যারা নিজ কর্মস্থল এবং আবাসস্থল ছেড়ে নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছেন, তাদের তথ্য সংগ্রহ করে সামর্থ্য অনুযায়ী দূতাবাস থেকে সহায়তার প্রক্রিয়া চলমান। যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন, তাদের দূতাবাসের হেল্পলাইন ও হটলাইনে দ্রুত যোগাযোগের অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদের যথাসাধ্য নিরাপদ স্থানের পৌঁছানোর ব্যবস্থা করবো।’

তিনি বলেন, ‘চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা মানুষের জীবনের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। বৈরুতের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, উন্মুক্ত গোলাগুলি, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, যানবাহন ভাঙচুরসহ নিরাপত্তাপরিপন্থি বেশকিছু ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপদ স্থানে থাকার অনুরোধ জানাচ্ছি।

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক ৭১২১৭১৩৯, হটলাইন ৭০৬৩৫২৭৮, হেল্পলাইন ৮১৭৪৪২০৭ ফোন নম্বর এবং [email protected] এই ই-মেইলে প্রবাসীরা যোগাযোগ করতে পারবেন।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬