logo
প্রবাসের খবর

জুলাইয়ে সৌদি আরব থেকে প্রবাসীরা ৩৪৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২৪
Copied!
জুলাইয়ে সৌদি আরব থেকে প্রবাসীরা ৩৪৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন
রিয়াদ শহর। ছবি: সংগৃহীত

এ বছরের জুলাই মাসে সৌদি আরব থেকে বিভিন্ন দেশের প্রবাসীরা ৩৪৪ কোটি (৩ দশমিক ৪৪ বিলিয়ন) ইউএস ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেশি।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক (এসএএমএ) এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া, দেশটির নাগরিকদের বিদেশে মুদ্রা পাঠানোর পরিমাণ বছরে ০ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা প্রায় ১৫০ কোটি (১ দশমিক ৫ বিলিয়ন) ডলার।

বিশ্বের বৃহত্তম রেমিট্যান্সের উৎস দেশগুলোর মধ্যে সৌদি আরব অন্যতম। এক হিসাব অনুযায়ী, দেশটির অর্থনৈতিক নীতি ও শ্রম বাজারের পরিস্থিতি বিশ্বব্যাপী অনেক পরিবারের আর্থিক স্থিতিশীলতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে৷

এই প্রবণতা প্রবাসীদের নিজ দেশের অর্থনৈতিক শক্তি বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতেও সহায়তা করছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের রেমিট্যান্স ব্যবস্থা বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সৌদি আরবের শ্রমশক্তির প্রায় ৭৫ শতাংশই বিদেশি কর্মী।

এ ছাড়া, দেশটিতে লভ্যাংশ ও উপার্জনসহ বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত তহবিল রূপান্তর বা স্থানান্তর করার ওপর কোনো বিধিনিষেধ নেই। অপেক্ষা ছাড়াই সহজেই আন্তসীমান্ত লেনদেন করা যায়।

সূত্র: গালফ নিউজ

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৭ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৪ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৬ দিন আগে