logo
প্রবাসের খবর

গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে বিভিন্ন দেশে বিক্ষোভ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ অক্টোবর ২০২৪
Copied!
গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে বিভিন্ন দেশে বিক্ষোভ
গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভে কারও কারও হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা। বিলবাও, স্পেন, ৫ অক্টোবর। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে শনিবার (৫ অক্টোবর) বিক্ষোভ হয়েছে।

হামলা বন্ধের দাবিতে শনিবার নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, রোমসহ বিভিন্ন শহরে বিক্ষোভে নামেন হাজারো মানুষ।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েল। আজ রোববার ফিলিস্তিনের গাজা ভূখন্ডে এ হামলার বছরপূর্তি হবে। দিনটি সামনে রেখে ইউরোপ ও আমেরিকার অনেক শহরে বিক্ষোভের ডাক দেওয়া হয়।

বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিক্ষোভ থেকে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি লেবাননে ইসরায়েলের বিমান ও স্থল হামলা বন্ধের দাবি জানানো হয়।

এপি বলেছে, গাজা যুদ্ধের বছরপূর্তি উপলক্ষে শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত বিশ্বের বড় বড় শহরগুলোতে বিক্ষোভ হবে।

শনিবার লন্ডনের রাসেল স্কয়ারে বিক্ষোভে করেন কয়েক হাজার মানুষ। এ সময় সেখানে ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি। লন্ডন পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটানোয় ১৫ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে শনিবার ইতালির রাজধানী প্যারিসে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভ থেকে অনেক বিক্ষোভকারীকে ‘ফিলিস্তিনকে মুক্ত করো, ‘লেবাননকে মুক্ত করো’ স্লোগান দিতে দেখা যায়।

ফিলিস্তিন ও লেবাননের পতাকা হাতে শনিবার জার্মানির উত্তরাঞ্চলীয় হার্মবুর্গ শহরে প্রায় ৯৫০ জনকে বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা।

প্যারিসের রিপাবলিক প্লাজা এলাকায় শনিবার শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিন ও লেবাননের মানুষের প্রতি সংহতি জানাতে আয়োজিত এ বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। এ সময় অনেক বিক্ষোভকারীকে ফিলিস্তিনের পতাকা হাতে ‘হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ স্লোগান দিতে দেখা যায়।

ফিলিস্তিন ও লেবাননের মানুষের প্রতি সংহতি জানিয়ে শনিবার বিক্ষোভ হয়েছে স্পেন ডেনমার্ক, সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও ফিলিপাইনসহ আরও কয়েকটি দেশে। গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

এ ছাড়া, বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কের টাইমস স্কয়ার ছাড়াও দেশটির আরও বেশ কয়েকটি শহরে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৯ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৬ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৮ দিন আগে