বিডিজেন ডেস্ক

লেবাননে নতুন করে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দক্ষিণ বৈরুতের বিপজ্জনক এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।
এতে বলা হয়, গত এক সপ্তাহ ধরে দক্ষিণ বৈরুতের কিছু কিছু এলাকায় ক্রমাগত বিমান হামলা চলছে। এ অবস্থায় দাহি ও নিকটবর্তী এলাকায় বসবাস করা অত্যন্ত বিপজ্জনক। যেসব বাংলাদেশি প্রবাসী এখনো ওইসব এলাকায় বসবাস করছেন, তাদের দ্রুত ওই এলাকা ত্যাগ করতে হবে। বৈরুতের উত্তরে অথবা অন্য কোনো নিরাপদ এলাকায় তাদের অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হলো।
জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক ৭১২১৭১৩৯, হটলাইন ৭০৬৩৫২৭৮, হেল্পলাইন ৮১৭৪৪২০৭ ফোন নম্বরে এবং [email protected] এই ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস। বিজ্ঞপ্তি

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।