logo
দরদাম

সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে ২ দফায় কমেছে ভরিতে ১৫ হাজার টাকা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৫ ঘণ্টা আগে
Copied!
সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে ২ দফায় কমেছে ভরিতে ১৫ হাজার টাকা

বাংলাদেশের বাজারে সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবার কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দুবারে সোনার দাম ভরিতে কমেছে ১৫ হাজার ৩৩৮ টাকা।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৭ হাজার ৬৪০ টাকা কমায় জুয়েলার্স সমিতি। আবার বিকেল ৪টার আগে ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমানোর ঘোষণা আসে। এক দিনে ভরিতে প্রায় ১৫ হাজার টাকা কমানোর ঘটনা এবারই প্রথম।

বাজুস জানিয়েছে, বুলিয়ন মার্কেটে তেজাবি সোনা ও রুপার মূল্য হ্রাস পাওয়ার কারণে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, আজ বেলা ৩টা ৪৫ মিনিটে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

গতকাল ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা টাকায় বিক্রি হয়েছে। আজ সকাল ১০টায় প্রথমে ২২ ক্যারেটের সোনার দাম কমে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ৩১৯ এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা হয়।

আজ দুই দফায় সোনার দাম কমায় গতকালের চেয়ে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৫ হাজার ৩৩৮ টাকা। ২১ ক্যারেটে ১১ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেটে ১২ হাজার ৫৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমেছে ভরি প্রতি ১০ হাজার ২৬৪ টাকা।

দেশের বাজারে চলতি বছরের শুরুতে ২২ ক্যারেটের সোনার ভরি ছিল ২ লাখ ২২ হাজার টাকা। ২৯ জানুয়ারি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম।

সোনার পাশাপাশি রুপার দামও দুই দফায় কমিয়েছে জুয়েলার্স সমিতি। দুই দফায় রুপার দাম ভরিতে কমেছে ৭০০ টাকা। এতে করে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। গতকাল রুপার দাম ছিল ৬ হাজার ৬৫ টাকা ভরি।

আরও পড়ুন

আরও দেখুন

সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে ২ দফায় কমেছে ভরিতে ১৫ হাজার টাকা

সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে ২ দফায় কমেছে ভরিতে ১৫ হাজার টাকা

নতুন দর অনুযায়ী, আজ বেলা ৩টা ৪৫ মিনিটে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

৫ ঘণ্টা আগে

ঈদের আগে সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমেছে

ঈদের আগে সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমেছে

নতুন দর অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা।

৯ ঘণ্টা আগে

আজ শনিবার সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা

আজ শনিবার সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা

আজ শনিবার (১৪ মার্চ) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৮৩ টাকা দাম কমেছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

৫ দিন আগে

সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমেছে

সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমেছে

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকায়। ২১ ক্যারেট ভরিতে ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা।

৭ দিন আগে