logo
দরদাম

আজ শনিবার সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ মার্চ ২০২৬
Copied!
আজ শনিবার সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা

বাংলাদেশের বাজারে আজ শনিবারও (১৪ মার্চ) সোনার দাম কমেছে। আজ ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৮৩ টাকা দাম কমেছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এ ছাড়া, আজ রুপার দামও ভরিতে ২৯২ টাকা কমেছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম কমেছে। এ জন্য সোনা ও রুপার দাম সমন্বয় করা হয়েছে।

এ নিয়ে টানা তিন দিন দেশে সোনার দাম কমল। এর আগে গতকাল শুক্রবার সকালে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা দাম কমে। আর গত বৃহস্পতিবার দাম কমেছিল ৩ হাজার ৩২৪ টাকা। ফলে টানা তিন দিনে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে কমেছে ৮ হাজার ১৬৫ টাকা।

নতুন দর অনুযায়ী আজ শনিবার সকাল থেকে ২২ ক্যারেটে এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেটে ভরিতে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম কমেছে ২৯২ টাকা। ২১ ক্যারেটে ২৯১ টাকা, ১৮ ক্যারেটে ২৩৪ টাকা ও সনাতন পদ্ধতির রুপার ভরিতে দাম কমেছে ১৭৪ টাকা।

এর ফলে আজ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়। ২১ ক্যারেট ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা ও সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৭৩৩ টাকায়।

আরও দেখুন

ঈদের পর আজ বুধবার কমেছে সোনার দাম

ঈদের পর আজ বুধবার কমেছে সোনার দাম

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। ২১ ক্যারেটের দাম কমে হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা। ১৮ ক্যারেটের দাম হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা।

২৫ মার্চ ২০২৬

সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে ২ দফায় কমেছে ভরিতে ১৫ হাজার টাকা

সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে ২ দফায় কমেছে ভরিতে ১৫ হাজার টাকা

নতুন দর অনুযায়ী, আজ বেলা ৩টা ৪৫ মিনিটে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

১৯ মার্চ ২০২৬

ঈদের আগে সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমেছে

ঈদের আগে সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমেছে

নতুন দর অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা।

১৯ মার্চ ২০২৬

আজ শনিবার সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা

আজ শনিবার সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা

আজ শনিবার (১৪ মার্চ) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৮৩ টাকা দাম কমেছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

১৪ মার্চ ২০২৬