logo
দরদাম

সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমেছে

প্রতিবেদক, বিডিজেন১২ মার্চ ২০২৬
Copied!
সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমেছে
সোনার অলঙ্কার। ছবি: সংগৃহীত

বাংলাদেশে সোনার দাম আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা কমেছে। নতুন দর আজ সকালেই কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে সোনার দাম কমানোর ঘোষণা দেয়। এর আগে গতকাল বুধবার সোনার দাম বেড়েছিল ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকায়। ২১ ক্যারেট ভরিতে ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। গতকাল ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ছিল ৬ হাজার ৭০৭ টাকা। আজ ৩৫০ টাকা কমে এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।

আরও দেখুন

ঈদের পর আজ বুধবার কমেছে সোনার দাম

ঈদের পর আজ বুধবার কমেছে সোনার দাম

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। ২১ ক্যারেটের দাম কমে হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা। ১৮ ক্যারেটের দাম হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা।

২৫ মার্চ ২০২৬

সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে ২ দফায় কমেছে ভরিতে ১৫ হাজার টাকা

সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে ২ দফায় কমেছে ভরিতে ১৫ হাজার টাকা

নতুন দর অনুযায়ী, আজ বেলা ৩টা ৪৫ মিনিটে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

১৯ মার্চ ২০২৬

ঈদের আগে সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমেছে

ঈদের আগে সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমেছে

নতুন দর অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা।

১৯ মার্চ ২০২৬

আজ শনিবার সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা

আজ শনিবার সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা

আজ শনিবার (১৪ মার্চ) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৮৩ টাকা দাম কমেছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

১৪ মার্চ ২০২৬