logo
দরদাম

সোনার দাম আবার বেড়েছে, ভরি এখন ২ লাখ ৩২ হাজার টাকা

প্রতিবেদক, বিডিজেন১৩ জানুয়ারি ২০২৬
Copied!
সোনার দাম আবার বেড়েছে, ভরি এখন ২ লাখ ৩২ হাজার টাকা
সোনা কিনলে লাভ পেতে পারেন।

দেশের বাজারে আরেক দফা বেড়েছে সোনার দাম। ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা। যা আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকেই কার্যকর হয়েছে।

গতকাল সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সর্বশেষ চলতি বছরের ১০ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ কর হয় ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।

এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়। যা ১১ জানুয়ারি থেকে কার্যকর হয়।

আরও দেখুন

ঈদের পর আজ বুধবার কমেছে সোনার দাম

ঈদের পর আজ বুধবার কমেছে সোনার দাম

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। ২১ ক্যারেটের দাম কমে হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা। ১৮ ক্যারেটের দাম হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা।

২৫ মার্চ ২০২৬

সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে ২ দফায় কমেছে ভরিতে ১৫ হাজার টাকা

সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে ২ দফায় কমেছে ভরিতে ১৫ হাজার টাকা

নতুন দর অনুযায়ী, আজ বেলা ৩টা ৪৫ মিনিটে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

১৯ মার্চ ২০২৬

ঈদের আগে সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমেছে

ঈদের আগে সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমেছে

নতুন দর অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা।

১৯ মার্চ ২০২৬

আজ শনিবার সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা

আজ শনিবার সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা

আজ শনিবার (১৪ মার্চ) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৮৩ টাকা দাম কমেছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

১৪ মার্চ ২০২৬