logo
দরদাম

দুবাইয়ে সোনার দামে নতুন রেকর্ড

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ অক্টোবর ২০২৫
Copied!
দুবাইয়ে সোনার দামে নতুন রেকর্ড

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সোনার দাম আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মঙ্গলবার সকালে ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি গ্রামে ৫০২ দশসিক ৫০ দিরহাম। আর ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৪৬৫ দশমিক ২৫ দিরহামে।

খবর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের।

রোববারের সমাপনী দামের তুলনায় এটি বড় ধরনের বৃদ্ধি। সেদিন ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪৯০ দশমিক ৫০ দিরহাম এবং ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৫৪ দশমিক ২৫ দিরহাম।

আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। মঙ্গলবার আগের দিন অর্থাৎ সোমবারের তুলনায় ০ দশমিক ৭০ শতাংশ বেড়ে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ১৪১ দশমিক ৫ ডলার। গত এক মাসে সোনার দাম বেড়েছে ১২ শতাংশেরও বেশি।

২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে ২৫ শতাংশেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রাস্ফীতি, বাজারের অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং দুর্বল আমেরিকান ডলার এই ঊর্ধ্বগতির প্রধান কারণ।

আরও দেখুন

সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমেছে

সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমেছে

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকায়। ২১ ক্যারেট ভরিতে ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা।

১৪ ঘণ্টা আগে

আজ সোনার দাম কমেছে ভরিতে ৯ হাজার টাকার বেশি

আজ সোনার দাম কমেছে ভরিতে ৯ হাজার টাকার বেশি

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনা-রুপা দুটোরই দাম কমিয়েছে। তারা জানিয়েছে, নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

৯ দিন আগে

২২ ফেব্রুয়ারি রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

২২ ফেব্রুয়ারি রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও গড় দামও এক, ১২২ টাকা ৩০ পয়সা।

১৯ দিন আগে

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও গড় দামও এক—১২২ টাকা ৩০ পয়সা।

২২ দিন আগে