logo
প্রবাসে চাকরি

সৌদি আরবে নার্স নিয়োগ: আগ্রহীদের নিবন্ধনের আহ্বান বোয়েসেলের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ অক্টোবর ২০২৪
Copied!
সৌদি আরবে নার্স নিয়োগ: আগ্রহীদের নিবন্ধনের আহ্বান বোয়েসেলের
প্রতীকী ছবি: সংগৃহীত

সৌদি আরবের আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে (Afras Trading & Contracting Company) ফিমেল নার্সিং স্পেশালিস্ট পদে বিএসসি নার্স প্রেরণের লক্ষ্যে প্রার্থীদের হালনাগাদ তথ্য সংগ্রহের পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্ল্যমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বোয়েসেলের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা

সরকার অনুমোদিত যে কোনো নার্সিং ইনস্টিটিউট থেকে বিএসসি সনদধারী হতে হবে।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড নার্স হতে হবে।

কমপক্ষে ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

প্রোমেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রোমেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ রেজিস্টার্ড বিএসসি নার্সরা শর্ত পূরণ সাপেক্ষে সৌদি আরবে চাকরির জন্য নির্বাচিত হলে নিম্নবর্ণিত সুবিধাদি প্রাপ্য হবেন।

১. মাসিক বেতন ৩ হাজার সৌদি রিয়াল।

২. খাবার বাবদ প্রতি মাসে ৩০০ সৌদি রিয়াল।

৩. আবাসস্থল, ইউনিফর্ম, কর্মক্ষেত্রে যাতায়াত ও প্রাথমিক চিকিৎসার ব্যয়ভার কোম্পানি বহন করবে।

৪. শিক্ষানবিশকাল ৩ মাস।

৫. সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে।

৬. চাকরির চুক্তির মেয়াদ ২ বছর ও নবায়নযোগ্য।

৭. চাকরিতে যোগদান ও চাকরি শেষে দেশে ফেরার বিমান ভাড়া কোম্পানি বহন করবে।

৮. বাৎসরিক ছুটি ২১ দিন।

৯. অন্য সুবিধা সৌদি আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeJfxdeVwNPoVRrsKraLt_mpfMs2aIkcAhfixh26CgXAt-q8w/viewform

বিস্তারিত জানতে যোগাযোগের ঠিকানা

প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা- ১০০০।

ফোন নম্বর

+৮৮-০২-৫৮৩১১৮৩৮

+৮৮-০২-৪৮৩১৯১২৫

+৮৮-০২-৮৪৩১৭৫১৫

ইমেইলঃ [email protected]

ওয়েবঃ www.boesl.gov.bd

সূত্র: বোয়েসেল

(স্মারক ৪৯.০২.০০০০.০০০.৪৭.০০১.২৪.১৫২১, তারিখ: ২৪ অক্টোবর ২০২৪)

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

রামানান বলেন, প্রস্তাবিত এই নিয়োগব্যবস্থা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

২০ দিন আগে

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

২৮ জানুয়ারি ২০২৬

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

২৮ জানুয়ারি ২০২৬

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

২৭ জানুয়ারি ২০২৬