logo
প্রবাসে চাকরি

সৌদি আরবে লোডিং আনলোডিং ওয়ার্কার নিয়োগের অনুমতি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ অক্টোবর ২০২৪
Copied!
সৌদি আরবে লোডিং আনলোডিং ওয়ার্কার নিয়োগের অনুমতি
প্রতীকী ছবি: সংগৃহীত

সৌদি আরবের সামি বিন মোহাম্মেদ বুন আবদুল রহমান আল বুট্টি মেইটেন্যান্স অ্যান্ড ক্লিনিং এস্টাব্লিসমেন্টে (Sami bin Mohammed bun Abdul Rahman Al Butti Maintenance and Cleaning Establisment) ৩০ জন লোডিং আনলোডিং ওয়ার্কার সরবরাহের জন্য বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মেসার্স সুলতান ওভারসীজকে (আরএল ৯০৬) অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখা।

অনুমতিপ্রাপ্ত মেসার্স সুলতান ওভারসীজ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) চলমান ডেটাবেজ থেকে কর্মী নির্বাচন করবে।

মেসার্স সুলতান ওভারসীজের ঠিকানা

ফুলু টাওয়ার, লেভেল ৫, ১০১ নিউ এয়ারপোর্ট রোড, কাকলী, ঢাকা।

পদের নাম: লোডিং আনলোডিং ওয়ার্কার।

পদসংখ্যা: ৩০।

বেতন: ১০০০ সৌদি রিয়াল।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

চুক্তির মেয়াদ: ২ বছর।

কর্মস্থল: সৌদি আরব।

চাকরির শর্ত ও সুবিধা

সপ্তাহে ৬ দিন দৈনিক ৮ ঘণ্টা কাজ করতে হবে। একদিন ছুটি।

কর্মীদের আহার, বাসস্থান, যাতায়াত, ইন্সুরেন্স, আকামা, চিকিৎসা ফ্রি। নিয়োগকারী প্রতিষ্ঠান যাওয়া আসার বিমানভাড়া দেবে।

অন্য শর্ত সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জ

নির্বাচিত কর্মীর ভিসা ও ফ্লাইট নিশ্চিত সাপেক্ষে রিক্রুটিং এজেন্সি অভিবাসন ব্যয় বাবদ প্রতি কর্মীর কাছ থেকে ৭৫ হাজার টাকা সার্ভিস চার্জ গ্রহণ করতে পারবে।

সূত্র: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখা।

(স্মারক: ৪৯.০০.০০০০.০৪৮.১১.০০৫.২৪–৫৯৮, তারিখ ৩ অক্টোবর ২০২৪)

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

রামানান বলেন, প্রস্তাবিত এই নিয়োগব্যবস্থা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

০৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

২৮ জানুয়ারি ২০২৬

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

২৮ জানুয়ারি ২০২৬

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

২৭ জানুয়ারি ২০২৬