logo
প্রবাসে চাকরি

দুবাইয়ে বিভিন্ন পদে ৪০০ কর্মী নিয়োগের অনুমতি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ অক্টোবর ২০২৪
Copied!
দুবাইয়ে বিভিন্ন পদে ৪০০ কর্মী নিয়োগের অনুমতি
প্রতীকী ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানির (Transguard Groop LLC) চাহিদা অনুযায়ী বিভিন্ন পদে ৫২৫ জনের মধ্যে ৪০০ জন কর্মী সরবরাহের জন্য বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মেসার্স স্কাইভিউ ইন্টারন্যাশনালকে (আরএল ১৩৭৫) অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখা।

অনুমতিপ্রাপ্ত মেসার্স স্কাইভিউ ইন্টারন্যাশনাল জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) চলমান ডেটাবেজ থেকে এসব কর্মী নির্বাচন করবে।

মেসার্স স্কাইভিউ ইন্টারন্যাশনাল ঠিকানা

ফরমান গনি টাওয়ার, সপ্তম তলা, ১০২/২ বীর উত্তম জিয়াউর রহমান সড়ক (নিউ এয়ারপোর্ট রোড) কাকলী, ঢাকা।

পদের নাম

১. রাজমিস্ত্রি, পদসংখ্যা: ৫০, বেতন ১১৫০ দিরহাম।

২. সাটারিং কার্পেন্টার, পদসংখ্যা ১০০, বেতন ১১৫০ দিরহাম।

৩. স্টিল ফিক্সার, পদ সংখ্যা ১০০, বেতন ১০৫০ দিরহাম।

৪. ক্লিনার, পদ সংখ্যা ৫০, বেতন ৮০০ দিরহাম।

৫. হাউস কিপার (পুরুষ), পদ সংখ্যা ২৫, বেতন ৯০০ দিরহাম।

৬. হাউস কিপার (নারী), পদ সংখ্যা ২৫, বেতন ৯০০ দিরহাম।

৭. লোডার, পদ সংখ্যা ৫০, বেতন ১০৮০ দিরহাম।

৮. পাইপ ফিটার, পদ সংখ্যা ২৫, বেতন ১১০০ দিরহাম।

৯. প্লাম্বার, পদ সংখ্যা ২৫, বেতন ১৪০০ দিরহাম।

১০. ওয়েটার, পদ সংখ্যা ২৫, বেতন ১০০০ দিরহাম।

১১. ওয়েট্রেস, পদ সংখ্যা ২৫, বেতন ৯০০ দিরহাম।

১২. কিচেন স্টুয়ার্ড, পদ সংখ্যা ২৫, বেতন ৯০০ দিরহাম।

(মোট ৫২৫ জনের মধ্যে ৪০০ কর্মী)

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

চুক্তির মেয়াদ: ২ বছর।

কর্মস্থল: দুবাই।

চাকরির শর্ত ও সুবিধা

প্রতিদিন ৯ ঘণ্টা কাজ করতে হবে। মাসে কর্মদিবস ২৬ দিন।

কর্মীদের বাসস্থান, যাতায়াত, চিকিৎসা কোম্পানি বহন করবে। বিমানভাড়া এক পথ কর্মীর।

অন্য শর্ত সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

দুবাই প্রান্তের সকল ব্যয় (লেভি ও বিমান ভাড়া ইত্যাদি) নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে।

রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জ

নির্বাচিত কর্মীর ভিসা ও ফ্লাইট নিশ্চিত সাপেক্ষে রিক্রুটিং এজেন্সি অভিবাসন ব্যয় বাবদ প্রতি কর্মীর কাছ থেকে ৯১ হাজার ৬৬০ টাকা সার্ভিস চার্জ গ্রহণ করতে পারবে।

সূত্র: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখা।

(স্মারক: ৪৯.০০.০০০০.০৪৮.১১.০০২.২০–৫৯৯, তারিখ ৩ অক্টোবর ২০২৪)

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

রামানান বলেন, প্রস্তাবিত এই নিয়োগব্যবস্থা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

০৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

২৮ জানুয়ারি ২০২৬

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

২৮ জানুয়ারি ২০২৬

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

২৭ জানুয়ারি ২০২৬