logo
প্রবাসে চাকরি

২০২৫ সালেও বিশ্বজুড়ে থাকবে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ জানুয়ারি ২০২৫
Copied!
২০২৫ সালেও বিশ্বজুড়ে থাকবে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা
প্রতীকী ছবি: সংগৃহীত

বিশ্বের প্রযুক্তি কোম্পানিগুলোতে ২০২১ সাল থেকে যে ছাঁটাই প্রবণতা শুরু হয়েছে, তা ২০২৫ সালেও অব্যাহত থাকবে। তবে ছাঁটাই আর এখন প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মিডিয়া, আর্থিক, উৎপাদন ও খুচরা বিক্রেতা কোম্পানিগুলোতেও ছাঁটাই হবে।

খবর ইকোনমিক টাইমসের।

খবরে বলা হয়েছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে এই ছাঁটাই হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জগতে দ্রুত পরিবর্তন ঘটছে। অনেক কোম্পানি এখন এআইতে বিনিয়োগ করতে বাধ্য হচ্ছে।

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনের সূত্রে ইকোনমিক টাইমস জানিয়েছে, আগামী ৫ বছরে বিশ্বের ৪১ শতাংশ কোম্পানি এআই গ্রহণের কারণে কর্মী ছাঁটাই করতে বাধ্য হবে। ২০২৫ সালে যেসব কোম্পানি কর্মী ছাঁটাই করতে পারে, তার তালিকা নিচে দেওয়া হলো—মাইক্রোসফট

পারফরম্যান্স বা কর্মনৈপুণ্য ব্যবস্থাপনা কৌশলের অংশ হিসেবে মাইক্রোসফটে কর্মী ছাঁটাই অব্যাহত আছে। তথ্যানুসারে মাইক্রোসফট বিভিন্ন বিভাগের যেসব কর্মী কাঙ্ক্ষিত পরিমাণে কাজ করতে পারছেন না, তাদের ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। এর মধ্যে তাদের নিরাপত্তা বিভাগের কর্মীরাও আছেন। তবে এবার বেশি কর্মী ছাঁটাইয়ের শিকার হবেন না বলে জানা গেছে।

ব্ল্যাকরক

বৈশ্বিক বিনিয়োগ ব্যবস্থাপনা করপোরেশন ব্ল্যাকরক চলতি বছর ২০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। মূলত কোম্পানির কৌশলগত পরিকল্পনার সঙ্গে সম্পদের পুনর্বিন্যাসের অংশ হিসেবে এবার কর্মী ছাঁটাই করবে কোম্পানিটি। এদিকে ছাঁটাইয়ের পাশাপাশি নিয়োগ দেওয়ারও পরিকল্পনা আছে তাদের।

ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটস

বিশ্বের অন্যতম বৃহৎ হেজ ফান্ড ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটস ইতিমধ্যে ৯০ জন কর্মী ছাঁটাই করেছে। মূলত কোম্পানি ব্যয় নির্বাহ ও পরিচালনাগত দক্ষতা বজায় রাখার স্বার্থে তারা এই ছাঁটাই করেছে।

ওয়াশিংটন পোস্ট

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ পত্রিকা ওয়াশিংটন পোস্ট ৪ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। ডিজিটাল মাধ্যমের পাঠক কমে যাওয়ায় পত্রিকাটি যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তা পোষাতেই তাদের ছাঁটাইয়ের পরিকল্পনা। তবে বার্তাকক্ষে ছাঁটাই হচ্ছে না বলে জানিয়েছে তারা। ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিভাগে এই ছাঁটাই হবে।

অ্যালাই ফাইন্যান্সিয়াল

আরেক ডিজিটাল আর্থিক সেবা অ্যালাই ফাইন্যান্সিয়াল চলতি বছর ৫০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে। কোম্পানির কর্মী সংখ্যা যথাযথ পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যে তারা এই ছাঁটাই পরিকল্পনা করেছে।

অ্যামাজন

অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি বলেছেন, কোম্পানির পরিচালনাগত উন্নয়নের লক্ষ্যে প্রায় ১৪ হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা আছে চলতি বছর। এতে কোম্পানির বার্ষিক প্রায় ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার বাঁচবে বলে জানিয়েছেন তারা।

এ ছাড়া বোয়িংসহ আরও কয়েকটি এয়ারলাইনস বা বিমান পরিষেবা দেওয়া কোম্পানি চলতি বছর কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে।

সারা বিশ্বে কর্মী ছাঁটাইয়ের পেছনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বড় ভূমিকা আছে বলে ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে। ড্রপবক্স, গুগল ও আইবিএমের মতো কোম্পানি এআই অধিগ্রহণজনিত ছাঁটাইয়ের পরিকল্পনা ইতিমধ্যে ঘোষণা করেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জরিপে দেখা গেছে, এআই গ্রহণের কারণে আরও অনেক কোম্পানি ভবিষ্যতে কর্মী ছাঁটাই করবে।

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

রামানান বলেন, প্রস্তাবিত এই নিয়োগব্যবস্থা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

২২ দিন আগে

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

২৮ জানুয়ারি ২০২৬

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

২৮ জানুয়ারি ২০২৬

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

২৭ জানুয়ারি ২০২৬